HomeTagsBidhansabha By Election

Bidhansabha By Election

মতুয়াদের ‘ভয়’ দেখিয়ে ভোট আদায়ের চেষ্টা! শান্তনুর বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ

এনআরসি নিয়ে নতুন করে বিতর্ক উস্কে দিলেন বনগাঁর সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। আগামী ১০ ই জুলাই উপনির্বাচন রয়েছে বনগাঁ লোকসভার অন্তর্গত বাগদা বিধানসভায়। রবিবার এই বিধানসভার একটি কর্মসূচিতে যোগ দিয়ে শান্তনু ঠাকুর দাবি করেন আগামী দিনে এনআরসি চালু হলে মতুয়ারা সেই আওতায় আসবেন না।

বিধানসভা উপনির্বাচনের প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, পদ্ম-প্রতীকে লড়বেন কারা?

আগামী ১০ জুলাই রাজ্যের চার কেন্দ্রে বিধানসভা উপনির্বাচন। কেন্দ্র চারটি হল, নদীয়ার রানাঘাট দক্ষিণ, উত্তর ২৪ পরগনার বাগদা, কলকাতার মানিকতলা এবং উত্তর দিনাজপুরের রায়গঞ্জ।

আত্মসম্মান বিকিয়ে আর জোট নয়, উপনির্বাচনেও ‘বাম-কং’ ভুলে একলা চলো নীতি নিল ISF

প্রাথমিকভাবে জানা গিয়েছে, মানিকতলা ও বাগদা বিধানসভার উপনির্বাচনে প্রার্থী দেবে সিপিআইএম। অন্যদিকে, রায়গঞ্জ ও রানাঘাট দক্ষিণে লড়বে কংগ্রেস। এবারেও ‘একলা চলো’ নীতিতেই আস্থা রাখতে চায় আইএসএফ।

কলকাতা দক্ষিণ থেকে ফের রায়গঞ্জের প্রার্থী দেবশ্রী, উপনির্বাচন ৪-০ জিততে গেমপ্ল্যানে বদল বিজেপির

যে চারটি কেন্দ্রে উপনির্বাচন হবে, তার মধ্যে দু'টি কেন্দ্রে একুশ সালে জয় পেয়েছিল বিজেপি। মানিকতলা ও বাগদা আসন থেকে জেতে তৃণমূল। কিন্তু, রায়গঞ্জ ও রানাঘাট দক্ষিণ এই দু'টি কেন্দ্র থেকেই যারা পদ্ম-প্রতীকে লড়েছিলেন তাঁরা বর্তমানে জোড়াফুল শিবিরের সদস্য!

Trending Now