নজরবন্দি ব্যুরোঃ রবিবার কন্যা রাশিতে গমন করেছেন সূর্য দেব। যার ফলে ছোট বড় বেশ কিছু প্রভাব পড়বে পাঁচ রাশির ওপরেই। দেখে নেওয়া যাক কোন কোন রাশির ক্ষেত্রে সময়টা শুভ। আর কোন কোন রাশির ক্ষেত্রে সময়টি অশুভ। দেখে নিন আজকের রাশিফল।
আরও পড়ুনঃ গণেশ চতুর্থীতে ব্যবহার করুন এই ছয় ফুল, ফিরবে ভাগ্য, ৫০০ বছর পর বিশাল সংযোগ!


মেষ রাশিঃ সূর্যের গমনের ফলে এই রাশির জাতক জাতিকাদের ব্যক্তিগত জীবন হোক, পেশাগত জীবন হোক বা সম্পর্ক সবদিক মধুর হবে। আপনি আপনার লক্ষে সফল হবেন। নতুন নতুন লোকের সাথে আপনার পরিচয় হবে এই একমাস। ফলে আপনার সময় বেশ দ্রুত এবং মজাদার ভাবে কাটবে।

বৃষ রাশিঃ সংসারে কোনও দায়িত্ব থাকলে শীঘ্রই সেড়ে ফেলুন। সম্পত্তি কেনাবেচার জন্য শুভ সময়। সংসারের জন্য প্রচুর ব্যয় হতে পারে। খরচ বুঝে করুন, আজ ব্যয় বহুল দিন। অন্তত এই একমাস টানা এই বিষয়গুলি মেনে চলুন।



মিথুন রাশিঃ এই রাশির জাতক জাতিকাদের ওপর সূর্যের গমনের আশ্চর্যজনকভাবে প্রভাব পড়বে। আয় বাড়বে, এই সময় আপনি যদি ব্যবসার ক্ষেত্রে টাকা বিনিয়োগ করে থাকেন, তাহলে আপনি অনেক সুবিধা পাবেন। চাকরি ক্ষেত্রে বড় চুক্তি হতে পারে। আয় বৃদ্ধি হতে পারে।

কর্কট রাশিঃ বৃষ রাশির জাতক-জাতিকারা পেশা বা ব্যবসার সঙ্গে বেশি যুক্ত থাকেন। তারা সব ক্ষেত্রেই উন্নতির পথ খুঁজে নেন। যদি কেউ চাকরি ক্ষেত্রে যুক্ত থাকেন তাদের পদোন্নতি পাওয়ার আশা আছে। বেতন বৃদ্ধি হতে পারে। তবে চাকরি বদলানোর কথা ভুলেও ভাববেন না।

সিংহ রাশিঃ সূর্যের গরমের ফলে সিংহ রাশির জাতকের সঙ্গে তাঁর স্ত্রীর সারা জীবন অটুট বন্ধন অব্যাহত থাকে। চাকরি ক্ষেত্রে বড় চুক্তি হতে পারে। আয় বৃদ্ধি হতে পারে।

কন্যা রাশিঃ সূর্যের গমনে এই সময়ে কর্মজীবনে ভালো উন্নতি লাভের সম্ভাবনা রয়েছে। নতুন চাকরির প্রস্তাব আসতে পারে। এছাড়াও, কেউ ভ্রমণ করতে পারেন। এই সময়ের মধ্যে অর্থ পাওয়া যাবে। বিনিয়োগ করতে চাইলে সময় অনুকূল। পুরানো রোগ থেকে মুক্তি পেতে পারেন।

তুলা রাশিঃ তুলার রাশির জন্য এই সময়টি মিশ্র। সিনিয়রদের সহযোগিতা পেতে পারেন। কর্মক্ষেত্রে সম্মান পাবেন। শনি গ্রহের সময় পুরানো রোগ থেকে মুক্তি পেতে পারেন। আপনি যদি শনি গ্রহ সংক্রান্ত কোনো কাজ করেন তাহলে সাফল্য পেতে পারেন। আটকে থাকা কাজ শেষ হবে। এছাড়াও, ভাইবোনরা একে অপরের সমর্থন পাবেন।

বৃশ্চিক রাশিঃ শিক্ষার্থীদের নিজের পড়াশোনার প্রতি আরও মনোযোগী হতে হবে। কারও সাথে পরামর্শ না করে আজ আপনার অর্থ বিনিয়োগ করা উচিত নয়। সংক্রমণ থেকে দুর্ভোগ হবে। খরচ বেশি হওয়ায় বাড়িতে কলহ বাধতে পারে।

ধনু রাশিঃ আর্থিক ঝঞ্ঝাট পেরিয়ে যাবেন। মনের দূর্বলতার বহিঃপ্রকাশ করা ঠিক হবে না। ভালবাসাকে সতেজ রাখুন। ঘনিষ্ঠ কেউ, যাকে সম্প্রতি হারিয়েছেন তার জন্য কিছু করতেই হবে। হাতে নতুন কোনও প্রকল্প আসতে পারে।

মকর রাশিঃ দীর্ঘ অসুস্থতা থেকে পরিত্রাণ পাবেন। কর্মক্ষেত্রে বাবার পরামর্শ মেনে নিন। কর্মচারীদের উপর অতি বিশ্বাস করা উচিত নয়, নচেৎ ঠকতে হতে পারে।

কুম্ভ রাশিঃ গয়না প্রাপ্তি হবে। হাতে নতুন কোনও প্রকল্প আসতে পারে। সৃষ্টিশীল কাজে সাফল্য ও বিশেষ স্বীকৃতির সম্ভাবনা যাদের নিয়ে চললে অসুবিধা হবে তাদের এড়িয়ে চলুন। পুরনো কোনও যোগাযোগে লাভ হতে পারে।

সূর্যদেবের কৃপায় টানা একমাস সুসময় ৫ রাশির, দেখুন রাশিফল
মীন রাশিঃ চাকুরীজীবীদের বেতন বাড়তে পারে। কোথাও টাকা বিনিয়োগ করলে লাভবান হওয়ার সম্ভবনা রয়েছে। খরচ বেশি হওয়ায় বাড়িতে কলহ বাধতে পারে।








