নজরবন্দি ব্যুরোঃ গণেশ চতুর্থীর কিন্তু আর বেশীদিন বাকি নেই। তাই সিদ্ধিদাতা গণেশের কৃপা পাওয়ার জন্য সকলে আকুল। আর গণেশ পুজোর পর থেকেই বাকি অন্যান্য দেবদেবীর পুজো শুরু হয়। তাই পরশু দিন নিয়ে সকলেই মেতে রয়েছে। তবে আপনি যদি এই পুজোতে ৭টি ফুলের ব্যবহার করতে পারেন তাহলে ঝড়ের গতিতে জীবনে উন্নতি শুরু হবে।
আরও পড়ুনঃ এইবছর ১৭ তারিখের পরিবর্তে ১৮ তারিখ কেন বিশ্বকর্মা পুজো? কোন অমঙ্গলের যোগ রয়েছে?


জানেন কী সেই সাতটি ফুল কী কী? জেনে নিন
নীল অপরাজিতাঃ নীল অপরাজিতা ফুল কিন্তু আমাদের সিদ্ধিদাতা গণেশের খুব প্রিয় একটা ফুল। তাই তার পুজোতে কিন্তু অবশ্যই রাখতে হবে এই ফুল।

সেবন্তী ফুলঃ সেবন্তী ফুল গণেশের অন্যতম পছন্দের একটি ফুল। এই হলুদ রঙের ফুল দিয়ে যদি পুজো করতে পারেন তাহলে আপনার অর্থ লাভ, সুখ, সমৃদ্ধি, প্রেমের পরিনতি কেউ আটকাতে পারবে না।



পারিজাত ফুলঃ পারিজাত ফুল অত্যন্ত সুগন্ধি সমৃদ্ধ একটি ফুল। যা গনেশ ঠাকুর খুব পছন্দ করেন। তাই তার পুজোর দিন যদি আপনি এই ফুল রাখতে পারেন। গনুদাদা খুব খুশি হবে।

গ্যাঁদা ফুলঃ গ্যাঁদা ফুল গণেশের খুব পছন্দের। তবে হলুদ এবং কমলা রঙের গ্যাঁদাই কিন্তু আপনি ঠাকুরকে নিবেদন করবেন। এই ফুল রোগ নিরাময় করতে সাহায্য করবে।

দুর্বাঃ দূর্বা কোন ফুল নয় কিন্তু দূর্বা ব্যবহার করলে গনুদাদা কিন্তু খুব খুশি হয়। তবে বাকি ফুল না থাকলেও হবে কিন্তু গণেশপুজোতে কিন্তু দূর্বা খুব দরকারি।

গণেশ চতুর্থীতে ব্যবহার করুন এই ছয় ফুল, সিদ্ধিদাতা প্রসন্ন হবেই হবে
কুন্দ ফুলঃ এই ফুল আপনি আপনার রাস্তার আশে পাশে হয়তো প্রায়শই দেখতে পাবেন। এই ফুলে একটি মৃদু সুবাস থাকে। যা গনেশ ঠাকুরকে মুগ্ধ করবে।








