নজরবন্দি ব্যুরোঃ রবিবার সকালে অমৃতসরের সেনা আবাসস্থলে চলল গুলি। ঘটনায় নিহত চার জন। আহত হয়েছেন ১০ জন। এমনটাই খবর পাওয়া গেছে। অমৃতসরের খাসা গ্রামের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।
আরও পড়ুনঃ ঋদ্ধিমান বার্তা বিকৃত করেছেন, এবার সেই সাংবাদিক দিলেন মানহানির হুমকি
জানা গিয়েছে, রবিবার সকালে সাতুপা নামে এক কনস্টেবল আচমকাই সতীর্থদের নিশানা করে গুলি চালাতে শুরু করেন। যার জেরেই ঘটে হতাহতের ঘটনা। আহত জওয়ানদের গুরু নানক হাসপাতালে ভর্তি করা হয়েছে। কী কারণে গুলি চলল? শুরু হয়েছে তদন্ত।
সূত্রের খবর, ওই কনস্টেবলকে বেশী কাজের জন্য জোর করতেই সতীর্থদের দিকে গুলি চালাতে শুরু করেন। এমনকি নিজের উদ্দেশ্যেও গুলি চালায়। এই মুহুর্তে গুরুতর আহত অবস্থায় তাঁকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অমৃতসরের সেনা আবাসস্থলে চলল গুলি, মৃত ৪, আহত অনেকে

সূত্রের খবর, সাতুপা নামের ওই কনস্টেবল ১৪৪ নম্বর ব্যাটেলিয়নের অমৃতসরের খাসা রোডে কর্মরত তিনি। ঘটনাস্থলেই দুই জনের মৃত্যু হয়েছে। এমনকি সাতুপা নামের ওই ব্যক্তির মৃত্য হয়েছে বলে জানিয়েছেন বিএসএফ কর্তারা। বিচারবিভাগীয় তদন্ত শুরু হবে।








