ঋদ্ধিমান বার্তা বিকৃত করেছেন, এবার সেই সাংবাদিক দিলেন মানহানির হুমকি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ঋদ্ধিমান সাহার বিরুদ্ধে মানহানির মামলা করবেন বলে জানালেন সাংবাদিক বোরিয়া মজুমদার। শনিবার বোর্ডের তৈরি করে দেওয়া তিন সদস্যের কমিটির কাছে তাঁকে হুমকি দেওয়া সাংবাদিকের নাম জানিয়েছেন ঋদ্ধি। যদিও সেই সাংবাদিকের নাম প্রকাশ্যে আনেননি ঋদ্ধি, কিন্তু তার পরেই একটি ভিডিয়ো টুইট করেন বোরিয়া।

আরও পড়ুনঃ থাকবে না ইউক্রেনের রাষ্ট্রীয় অধিকার? বড় হুমকি পুতিনের

সেখানেই মানহানির মামলা করার কথা বলেছেন তিনি।সাংবাদিক বোরিয়া মজুমদার সোশ্যাল মিডিয়ায় ঋদ্ধিকে আক্রমণ করে লিখলেন, ‘প্রতিটা কাহিনীর দু’টো দিক থাকে। ঋদ্ধিমান সাহা আমার হোয়াটসঅ্যাপ চ্যাটের বিকৃতি ঘটিয়েছেন। যা আমার সুনাম নষ্ট করেছে। আমি বোর্ডের কাছে স্বচ্ছ শুনানি চাই। ঋদ্ধিমানকে আমার আইনজীবীরা মানহানির নোটিস পাঠাবে। সত্যিটা বেরিয়ে আসুক।’ উল্লেখ্য, দিন কয়েক আগে এক সাংবাদিকের সঙ্গে হোয়াটসঅ্যাপ চ্যাট সোশ্যাল মিডিয়ায় তুলে দিয়েছিলেন।

ঋদ্ধিমান বার্তা বিকৃত করেছেন, এবার সেই সাংবাদিক দিলেন মানহানির হুমকি
ঋদ্ধিমান বার্তা বিকৃত করেছেন, এবার সেই সাংবাদিক দিলেন মানহানির হুমকি

যেখানে দেখা গিয়েছিল, ঋদ্ধিমান তাঁকে সাক্ষাৎকার না দেওয়ায় সেই সাংবাদিক তাঁকে লিখেছেন যে, ‘তুমি আমাকে ফোন করলে না। আমি কখনও আর তোমার সাক্ষাৎকার নেব না। আমি অপমান ভাল ভাবে নিই না। আমি এটা মনে রাখব।’ যা সোশ্যাল মিডিয়ায় প্রকাশ হওয়ার পর অতীতের তাবড় ক্রিকেটাররা ঋদ্ধিমানকে সেই সাংবাদিকের নাম প্রকাশ করতে বলেন।

ঋদ্ধি প্রথমে বলেননি। কিন্তু পরে কাল দিল্লিতে বোর্ডের তিন সদস্যার কমিটির কাছে সেই সাংবাদিকের নাম নেন ঋদ্ধি। আর ের পরেই সেই সানবাদিক বোরিয়া মজুমদার সোশ্যাল মিডিয়ায় জানান, “ঋদ্ধিমান যে স্ক্রিনশট সামনে এনেছে, সেগুলি মিথ্যা, বিকৃত। আমার দেওয়া স্ক্রিনশট দেখুন। ঋদ্ধির স্ক্রিনশটে তারিখ মুছে দেওয়া হয়েছে। বহু বছর ধরে সাংবাদিকতা করছি।

ঋদ্ধিমান বার্তা বিকৃত করেছেন, এবার সেই সাংবাদিক দিলেন মানহানির হুমকি

একাধিক ক্রিকেটারের সাক্ষাৎকার নিয়েছি। এত বছরে তাদের অনেকেই আমার বন্ধু হয়ে গিয়েছে। ঋদ্ধিমানও তাদের এক জন। ওর অনেক সাক্ষাৎকার নিয়েছি, ওর কলম লিখেছি। কিন্তু আমি বিরক্ত, কারণ ঋদ্ধিমান আমার বার্তা বিকৃত করেছে, সেটা নিজের মতো করে তৈরি করে সকলের সামনে এনেছে।” থিক কি বলেছেন বোরিয়া? দেখুন ভিডিও টি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন