নজরবন্দি ব্যুরোঃ ১০ দিনের বেশী সময় ধরে ইউক্রেনের ওপর হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া। রাশিয়ার হামলার জেরে ধ্বংসস্তুপে পরিণত হয়েছে গোটা ইউক্রেন। এরই মধ্যে নতুন করে হুমকি দিলেন রাশিয়ার প্রেসিডেনঁট ভ্লাদিমির পুতিন। তাঁর বক্তব্য, যেভাবে বেশ কিছু দেশ একসঙ্গে রাশিয়ার অর্থনীতিকে শ্বাসরোধ করার চেষ্টা করছে, তাতে আগামী দিনে থাকবে না ইউক্রেনের রাষ্ট্রীয় অধিকার।
আরও পড়ুনঃ Russia-Ukraine War: গোলাবর্ষনের মাঝে চরম বিপদে ৭০০ পড়ুয়া, জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী।


রাশিয়ার প্রেসিডেন্টের কথায়, বর্তমান পরিস্থিতিতে যেভাবে ইউক্রেনের অধিকারিকরা তাঁদের কার্যকলাপ চালিয়ে যাচ্ছেন, তাতে ভবিষ্যতে ইউক্রেনের রাষ্ট্রীয় অধিকার নিয়ে প্রশ্ন তুলছেন তাঁরা। আর যদি তা হয়, তাঁর জন্য দায়ী হবে তাঁরা নিজেই।
পুতিনের এই হুমকি শুধুমাত্র ইউক্রেনের জন্য নয়, একইসঙ্গে বার্তা দিলেন ন্যাটোকেও। নো-ফ্লাই জোন যদি তৈরি না করা হয়, সেক্ষেত্রে যুদ্ধ আরও বাড়বে বলেও হুমকি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট। এবং এর জন্য আগামী দিনে ভয়ঙ্কর পরিণতি হতে চলেছে বলেও দাবী করেছেন তিনি। এর ফল শুধুমাত্র ইউরোপে নয়, সারা বিশ্বে পড়বে।


গত ১০ দিন ধরে ইউক্রেনে হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া। একের পর এক শহর ঘিরে রেখেছে রুশ সেনা। ফলে বন্ধ রয়েছে সমস্ত যোগাযোগ ব্যবস্থা। চরম খাদ্য এবং জল সংকটের মধ্যে পড়তে হয়েছে সাধারণ মানুষকে। এমত অবস্থায় লক্ষাধিক মানুষ ইউক্রেন ছাড়তে বাধ্য হয়েছেন। মৃত্যু শতাধিক ছাড়িয়েছে।
থাকবে না ইউক্রেনের রাষ্ট্রীয় অধিকার, হুমকি পুতিনের
তবে প্রতিরোধ জারি রেখেছে ইউক্রেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লোদিমির জেলেনিস্কির আবেদনে সাড়া দিয়েছে আমেরিকা। আরও যুদ্ধবিমান দিয়ে ইউক্রেনের পাশে দাঁড়ানোর জন্য পোল্যান্ডকে আবেদন জানাল হোয়াইট হাউজ। হোয়াইট হাউজের তরফে জানানো হয়েছে, ‘‘বিষয়টি নিয়ে তাঁদের কথা হয়েছে পোল্যান্ডের সঙ্গে। এর ফলে পোল্যান্ডের যে ক্ষতি হবে, তা পূরণ করে দেওয়া হবে।’’ এমনকি বিমানের রসদের যোগান আমেরিকা করবে।








