Russia-Ukraine War: গোলাবর্ষনের মাঝে চরম বিপদে ৭০০ পড়ুয়া, জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বিগত কয়েক দিন ধরে লাগাতার ইউক্রেনের বুকে মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র, বোমা আছড়ে পড়েছে।কোটি কোটি টাকার সম্পত্তি নষ্ট হওয়ার পাশাপাশি সেনা এবং সাধারণ মানুষ মিলিয়ে এখন পর্যন্ত প্রায় ১৫ হাজার মানুষের মৃত্যু হয়েছে। দুই দেশের যুদ্ধের মাঝে চরম বিকাপে পড়েছেন অন্য দেশের মানুষ। ভারতের নাগরিকদের দেশে ফিরিয়ে আনতেঃচলছে অপারেশন গঙ্গা। কিন্তু তারই মাঝে এল খারাপ খবর। এই মুহুর্তে ইউক্রেনের সুমিতে বোমা বর্ষন করছে রাশিয়া। আর সেখানেই আটকে রয়েছে ৭০০ জন ভারতীয় পড়ুয়া!

আরও পড়ুনঃ রুশ-ইউক্রেন বৈঠকের অন্যতম মধ্যস্থতাকারী খুন, বাড়ছে উত্তাপ

বিগত ১০ দিন ধরে জ্বলছে ইউক্রেন (Russia Ukraine War)। এখনও পর্যন্ত সমাপ্তির কোনও লক্ষণ নেই। বরং পরিস্থিতি ক্রমশ ঘোরাল হয়ে উঠছে। আজ যুদ্ধবিরতির মধ্যেও হামলা চালায় রাশিয়া। যা নিয়ে চরম উৎকণ্ঠিত সাধারণ মানুষ। ইউক্রেনের মারিউপোল, ভলনোভাখা দিয়ে হিউম্যান করিডরের ঘোষণা করা হয়। কিন্তু সেফ প্যাসেজে যাওয়ার পথেও রুশ সেনার হামলার অভিযোগ। মারিউপোল দিয়ে সাধারণ মানুষকে উদ্ধারকাজ বন্ধ করা হয়েছে।

সার্বিকভাবে পরিস্থিতি অত্যন্ত জটিল। যদিও অপারেশন গঙ্গার মাদ্যমে ইতিমধ্যেই কয়েক হাজার ভারতীয়কে উদ্ধার করা হয়েছে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে উদ্ধারকাজে যাতে কোনও খামতি না হয়, সে কথা মাথায় রেখে আজ রাতে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেন্দ্রের তরফে জানোনো হয়েছে মূলত ইউক্রেনের সামি শহর থেকে ৭০০ পড়ুয়াকে উদ্ধার করাই আপাতত কেন্দ্রের মূল লক্ষ্য। ওই শহরে রাশিয়া বোমা ফেলছে বলে জানা গিয়েছে। ্তাই ওই শহরে আটকে থাকা পড়ুয়াদের সতর্ক করেছে কেন্দ্র।

ট্যুইটে বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী জানিয়েছেন, সামি শহরে আটকে থাকা ভারতীয় পড়ুয়াদের নিয়ে উদ্বিগ্ন কেন্দ্রীয় সরকার। রাশিয়া ও ইউক্রেন সরকারকে অবিলম্বে যুদ্ধ বিরতির মাধ্যমে পড়ুয়াদের নিরাপদে বের করে আনার কথা জানানো হয়েছে কেন্দ্রের তরফে। কিন্তু সেই অনুরোধ যতক্ষন না ফলপ্রসূ হচ্ছে ততক্ষন ছাত্রদের নিরাপদ স্থানে থেকে অযথা ঝুঁকি না নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

গোলাবর্ষনের মাঝে চরম বিপদে ৭০০ পড়ুয়া, জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী।

গোলাবর্ষনের মাঝে চরম বিপদে ৭০০ পড়ুয়া, জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী।
গোলাবর্ষনের মাঝে চরম বিপদে ৭০০ পড়ুয়া, জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী।

উল্লেখ্য, অপারেশন গঙ্গা’-র আওতায় আজও ৩ হাজার ভারতীয়কে ইউক্রেনের প্রতিবেশি দেশগুলি থেকে উদ্ধার করে নিয়ে আসা হয়েছে। কেন্দ্রীয় সরকারের তরফে ১৫ টি বিশেষ বিমানে ফেরানো হয় এই ভারতীয়দের। এরমধ্যে ছিল ১২ টি যাত্রীবাহী বিমান ও ৩ বায়ুসেনা্র বিমান। আজকের ৩ হাজার জনকে নিয়ে এখনও অবধি যুদ্ধবিধ্বস্ত দেশ থেকে মোট ১৩ হাজার ৭০০ জনকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। সূত্রের খবর এখনও ৬ হাজারের বেশি ভারতীয় আটকে রয়েছেন ইউক্রেনে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত