নজরবন্দি, শিলিগুড়িঃ ভারত-বাংলাদেশ সীমান্তে বন্দরগছ এলাকায় বিস্ফোরক সামগ্রী উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। জানা গিয়েছে রবিবার স্থানীয় বেশ কয়েকজন যুবক প্রতিদিনের মতো তাদের আড্ডা স্থলে বসে ছিলেন।
আরও পড়ুনঃ ছেলে সৌমেন্দুর পথ আটকালো পুলিশ, মেজাজ হারালেন শিশির অধিকারী
আজও তারা সেখানে বসতে গিয়ে হঠাৎই তারা ওই বিস্ফোরক সামগ্রী দেখতে পান। এরপরে খবর দেওয়া হয় মহানন্দা বিওপির, বিএসএফ আধিকারিক কে । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিএসএফ। জওয়ানরা সেটিকে হ্যান্ডগ্রেনেড বলে দাবি করে। রাতে সীমান্তের টহলদারি দেওয়ার সময় সেটি তাঁদের জওয়ানের কাছ থেকেই পড়ে গিয়েছিল বলে দাবি করা হয়।
স্থানীয় যুবকদের কাছ থেকে সেটি উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে। পাশেই একটি প্রাথমিক বিদ্যালয় থাকার কারণে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়েছিল। স্কুলের ছোট ছোট বাচ্চারা এসেছিলেন। ওই হ্যান্ডগ্রেনেড বাচ্চাদের হাতে চলে গেলে ক্ষতির সম্ভাবনা প্রবল ছিল বলে মনে করছেন স্থানীয়রা।
কর্তব্যে গাফিলতি, না অন্য কিছু? BSF এর হ্যান্ডগ্রেনেড রাস্তায় পরে!
পরবর্তীতে বিষয়টি নিয়ে আরো সতর্ক থাকার অনুরোধ করা হয়েছে। সেই যুবকদের দাবি, কি করে একজন জাওয়ান এর কাছ থেকে এভাবে একটি গুরুত্বপূর্ণ বিস্ফোরক ফেলে রেখে গিয়েছে। এ বিষয়ে বিএসএফের আধিকারিকদের সাথে কথা বলতে গেলে তারা ক্যামেরার সামনে কিছু বলতে চাননি।








