বয়কট মালদ্বীপ ক্যাম্পেনে চাপে ভারতের প্রতিবেশী, বাতিল হোটেল বুকিং থেকে ফ্লাইট

Boycott Maldives : মলদ্বীপের পর্যটন এবং অর্থনীতিতে বড় ধাক্কা বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

বয়কট মালদ্বীপ (Boycott Maldives) এর ঠ্যালায় চাপে পরে গিয়েছে ভারতের প্রতিবেশী এই ছোট্ট দ্বীপ রাষ্ট্রটি। একের পর এক হোটেলের বুকিং বাতি হচ্ছে। আর সেই বাতিলের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। বিমান-হোটেলে টিকিট বুক করে রাখার পরেও তা বাতিল করে চলেছেন একের পর এক ভারতীয়।

আরও পড়ুন: ‘২০২৪-এর মধ্যে সব বাড়িতে পানীয় জল পৌঁছে দেব’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

maldivs2

যে সমস্ত ভারতীয়রা মালদ্বীপ যাত্রা বাতিল করছেন তাঁদের একটাই দাবি, টাকা যাচ্ছে যাক ,কিন্তু দেশের অপমান মেনে নেওয়া যাবে না কোন ভাবেই। এমন কি এই সব পর্যটকরা (Tourists) সোশ্যাল মিডিয়ায় তাঁদের মন্তব্য শেয়ার করছেন।

maldivs

বিভিন্ন খবরের সূত্রে জানা যাচ্ছে প্রধানমন্ত্রীকে (Narandra Modi) অপমান জনক মন্তব্যের পরেই কমপক্ষে ১৪ হাজার হোটেল এবং প্রায় চার হাজার বিমানের টিকিট বাতিল করেছেন ভারতীয়েরা। যা, মলদ্বীপের পর্যটন এবং অর্থনীতিতে বড় ধাক্কা বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

বয়কট মালদ্বীপ ক্যাম্পেনে চাপে ভারতের প্রতিবেশী, বাতিল হোটেল বুকিং থেকে ফ্লাইট

modi2 1

অপর দিকে মালদ্বীপের ওই মন্ত্রীর মোদীকে অপমানজনক কথা বোলার জন্য কটাক্ষ করেছেন দ্বীপপুঞ্জের প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী মারিয়া আহমেদ দিদি। তিনি বলেন, “প্রধানমন্ত্রী মোদীর বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য মলদ্বীপ সরকারের অদূরদর্শিতার উদাহরণ।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন