আজ জয়নগরে প্রশাসনিক সভায় মমতা (Mamata Banerjee) ঘোষণা করলেন ২০২৪ এর মধ্যে প্রত্যেক ঘরে ঘরে তিনি জল পৌঁছে দেবে। এই প্রকল্পের নাম জনস্বপ্ন প্রকল্প। এই প্রকল্পে জেলার মধ্যে প্রায় ১৯ লক্ষের ও বেশী বাড়িতে জল পৌঁছে দেওয়া হবে। এর মধ্যে পাঁচ লক্ষ চুয়ান্ন হাজার বাড়িতে ইতিমধ্যেই জল পৌঁছে দেওয়া হয়েছে। এই প্রকল্পে সরকারের খরচ হবে কোটি কোটি টাকা। সভায় সেই লিস্টও দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুনঃ জয়নগরে ‘মোয়া হাব’ তৈরির ঘোষণা মমতার, খরচ আড়াই কোটি টাকা
এইদিন মমতা বলেন, ” কেন্দ্র কোন টাকা দেয়নি। কিন্তু আমরা জব কার্ড হোল্ডারদের দিয়ে ৪০ শতাংশ কাজ করিয়ে নিয়েছি। কয়েকদিন আগে এখানে ভাড়াটে গুন্ডা দিয়ে খুন খারাপি হয়েছে। এগুলো বরদাস্ত হবে না। কারণ উৎসব সবার। আমরা রেপিস্টদের একেবারেই প্রশ্রয় দিই না। বিলকিস বানু প্রসঙ্গে এর আগে মহুয়া মৈত্র প্রতিবাদ জানিয়েছিলেন। আমাদের জয় এটাই। ”

এছাড়াও এইদিন তিনি সভায় বলেন, ” মহিলারা সারাজীবন লক্ষ্মীভাণ্ডার (Laxmi Bhandar) পাবেন। বিজেপির কাছে আমরা কখনই আত্মসমর্পণ করব না, করছি না। আর সিপিএম তো মানুষের মুণ্ডু নিয়ে খেলে। বামেদের সাথেও আপোষ নয়। আমাদের লড়াই আজীবন জারি থাকবে। বিনা যুদ্ধে নাহি দেব, সূচাগ্রমেদিনী।”
‘২০২৪এর মধ্যে সব বাড়িতে পানীয় জল পৌঁছে দেব’ আর কী বললেন মমতা?

শুধু তাই নয়, আজ জয়নগরে প্রশাসনিক সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ঘোষণা করলেন ‘মোয়া হাব’ তৈরি করবেন তিনি। এই ‘মোয়া হাব’ (Moya Hub) তৈরি করতে সরকারের খরচ হবে প্রায় আড়াই কোটি টাকা। যেখানে জয়নগরের সমস্ত মোয়া এক জায়গাতে পাওয়া যাবে। জয়নগরের মোয়া শিল্পের বিকাশ এবং প্রসারের জন্যই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে সরকারের তরফ থেকে।








