নজরবন্দি ব্যুরো: কোচবিহারে ফের খুন বিজেপি নেতা। তারই জেরে উত্তপ্ত হয়ে উঠল কোচবিহারের তুফানগঞ্জ। বিজেপির অভিযোগ শাসকদলই এই খুন করিয়েছে ওই ব্যক্তিকে। তবে এই অভিযোগ মানতে নারাজ তৃণমূল। তাদের দাবি দুই ক্লাবের সংঘর্ষের জেরেই এই ঘটনা ঘটেছে। জানা যায়, কোচবিহারের তুফানগঞ্জের নাগকাটিগাছ গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা ছিলেন,ওই ব্যক্তি।
আরও পড়ুনঃ মার্কিন ক্যাবিনেটে গুরুত্বপূর্ণ পদ পাচ্ছেন এক বঙ্গসন্তান সহ ২ ভারতীয় বংশোদ্ভূত।
কোচবিহারে ফের খুন বিজেপি নেতা, নাম, কালাচাঁদ কর্মকার। তিনি তুফানগঞ্জ ১ নং ব্লকের বুথ সভাপতিও ছিলেন। আর ওই এলাকাতেই দুইটি ক্লাব রয়েছে একটির নাম, স্বামীজি সংঘ এবং অন্যটি নেতাজি সংঘ। কালিপুজো নিয়েই এই দুই ক্লাবের মধ্যে বচসা সৃষ্টি হয়। আর তারপরই গতকাল এই নিয়ে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। আর এই পরিস্থিতির মধ্যেই গতকাল ঠাকুর বিসর্জন হয়।
স্থানীয় বাসিন্দাদের কথায়, বুধবার সকালে আবারও দুই ক্লাবের সদস্যদের মধ্যে বচসা বাঁধে। হাতাহাতি পর্যন্তও বিষয়টি গড়ায়। বাড়ির সামনে অশান্তি দেখে মিমাংসা করাতেই এদিন বাড়ি থেকে বের হন, কালাচাঁদ বাবু। অভিযোগ তখনই তাঁকে ধরে বেধড়ক মারা হয়। এরপরেই তরিঘড়ি করে ওই অবস্থাতেই তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ায়। সেইখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসক।
এরপরেই ময়নাতদন্তে পাঠানো হয়েছে তাঁর দেহ। বিজেপির অভিযোগ, বিজেপি করার কারনেই তাঁকে তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীরা খুন করেছে। অভিযুক্তদের শাস্তির দাবী জানিয়েছেন তাঁরা। এবিষয়ে পুলিশ সুপার জানিয়েছেন, “দুই ক্লাবের বচসার জেরেই এই ঘটনা। মৃত ব্যক্তি অশান্তি মেটাতে গিয়েছিলেন। আপাতদৃষ্টিতে এর সঙ্গে রাজনীতির কোনও যোগ পাওয়া যায়নি। তবে ঘটনার তদন্ত শুরু হয়েছে।”



