মার্কিন ক্যাবিনেটে গুরুত্বপূর্ণ পদ পাচ্ছেন এক বঙ্গসন্তান সহ ২ ভারতীয় বংশোদ্ভূত।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: মার্কিন ক্যাবিনেটে গুরুত্বপূর্ণ পদ পাচ্ছেন এক বঙ্গসন্তান সহ দুই ভারতীয় বংশোদ্ভূত! মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সরকারের গুরুত্বপূর্ণ পদ পেতে চলেছেন দুজনে। প্রাক্তন সার্জন জেনারেল বিবেক মূর্তি এবং স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অরুণ মজুমদার স্থান পেতে চলেছেন বাইডেনের ক্যাবিনেটে। দ্য ওয়াশিংটন সংবাদপত্রের রিপোর্ট অনুযায়ী, বিবেক মূর্তিকে স্বাস্থ্য ও মানব পরিষেবার সচিব এবং অরুণ মজুমদারকে শক্তি সচিব হিসাবে ভাবা হচ্ছে।

আরও পড়ুনঃ বাড়ছে করোনা সংক্রমণ! ইউরোপে বিমান যাত্রীদের জন্য নতুন নির্দেশিকা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের

বিবেক মূর্তি এই মুহূর্তে আমেরিকার আমেরিকার কোভিড সংক্রান্ত উপদেষ্টা বোর্ডের সহ-অধিকর্তা। করোনা সংক্রান্ত বিষয়ে অরুণ মজুমদার হলেন,বাইডেনের কাছের লোক। বর্তমানে মজুমদার অ্যাডভান্সড রিসার্চ প্রজেক্টস এজেন্সি-এনার্জির ডিরেক্টর পদে রয়েছেন তিনি। ২০১৪ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে ১৯ তম সার্জন জেনারেল নির্বাচিত হন বিবেক মূর্তি।তাঁকে সেই পদে মনোনীত করেন, তৎকালীন প্রেসিডেন্ট বারাক ওবামা।

মার্কিন ক্যাবিনেটে গুরুত্বপূর্ণ পদ পাচ্ছেন এক বঙ্গ সন্তান সহ দুই ভারতীয়! বিবেক আমেরিকায় মাদক এবং মদ্যপানে আসক্তি নিয়েও কাজ করে বেশ সাড়া ফেলে ছিলেন। ফলে সেনেটের তরফে তাঁর মনোনয়ন আটকে রাখা হয়েছিল। সরকারি পদ ছাড়ার পর তিনি একাকীত্বে ভুগছিলেন। একথা সরকারকে তিনি চিঠি লিখেও জানিয়েছিলেন। অন্যদিকে, স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের সহযোগী সাতটি স্কুলে তিনি গবেষণা ও অধ্যয়ন সংক্রান্ত বিষয় দেখভাল করেন অরুণ মজুমদার।

তিনি আবার মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এন্ড ম্যাটেরিয়াল সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিংয়ের অধ্যাপক। ২০০৯ সালে বারাক ওবামা তাঁকে অ্যাডভান্সড রিসার্চ প্রজেক্টস এজেন্সি-এনার্জির ডিরেক্টর পদে মনোনীত করেন। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে যোগ দেওয়ার আগে তিনি গুগলের এনার্জি বিষয়ক ভাইস প্রেসিডেন্ট পদেও কাজ করতেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত