বাড়ছে করোনা সংক্রমণ! ইউরোপে বিমান যাত্রীদের জন্য নতুন নির্দেশিকা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বাড়ছে করোনা সংক্রমণ! ইউরোপে বিমান যাত্রীদের জন্য নতুন নির্দেশিকা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের ।কোভিড সংক্রমণের সংখ্যা ইউরোপে আবারও বাড়ছে। সে কারণে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক বিমানে আসা আন্তর্জাতিক যাত্রীদের জন্য নতুন নির্দেশিকা জারি করল । কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের নতুন এই নির্দেশিকা অবশ্য শুধুমাত্র বিদেশি যাত্রীদের জন্য নয়, বিদেশ থেকে আসা ভারতীয় যাত্রীদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে।

আরও পড়ুনঃদেশের করোনা হাল কেমন? দেখে নিন এক নজরে।

তবে বিদেশ থেকে আসা পর্যটকদের জন্য নির্দেশিকা পৃথক ভাবে প্রকাশ করেছে স্বাস্থ্য মন্ত্রক। নতুন নির্দেশিকা অনুযায়ী, এক জন যাত্রী যদি বিমানে ওঠার তিন দিন আগে আরটি-পিসিআর পদ্ধতিতে করা কোভিড-পরীক্ষার ফল নেতিবাচক দেখাতে পারেন, তা হলে চাইলে কোয়ারেন্টাইনে থাকা থেকে রেহাই পেতে পারেন। এর সঙ্গে অসামরিক বিমান পরিবহণের ওয়েবসাইটে ওই যাত্রীকে স্ব-ঘোষণাপত্র দিতে হবে।

তাতে কেন্দ্রীয় সরকারের নির্দেশিকা মেনে চলার সম্মতি দিতে হবে সংশ্লিষ্ট যাত্রীকে। কোয়ারেন্টাইনে না থাকতে চাইলে ওই যাত্রীকে দু’সপ্তাহ নিজের স্বাস্থ্যের খেয়াল রাখতে হবে। স্বাস্থ্য মন্ত্রকের ওই নির্দেশিকায় এটাও বলা হয়েছে, যে সব যাত্রী নিজের দেশে আরটিপিসিআর পরীক্ষা করে নিজেকে কোভিড সংক্রমণ মুক্ত ঘোষণা করতে পারবেন না, তাঁরা এ দেশে এসে যে সব বিমানবন্দরে ব্যবস্থা আছে, সেখানে কোভিড পরীক্ষা করিয়ে তার ফল অনুযায়ী চলাফেরা করতে পারবেন।

বাড়ছে করোনা সংক্রমণ! ইউরোপে বিমানযাত্রীদের জন্য নতুন নির্দেশিকা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের ।তবে সাধারণ যাত্রীদের জন্য সাত দিন প্রাতিষ্ঠানিক এবং সাত দিন বাড়িতে কোয়ারেন্টাইন থাকতে হবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন