নজরবন্দি ব্যুরোঃ দেশের করোনা হাল কেমন? পরপর দু’দিন নতুন আক্রান্তের সংখ্যা ছিল ৩০ হাজারের আশেপাশে। এই অবস্থা থেকে এক্কেবারে ৩৯ হাজারের কাছাকাছি পৌঁছে গেল নতুন আক্রান্ত। যার ফলে ১৮ নভেম্বর বুধবার সকাল ৮টা পর্যন্ত দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৮৯,১২,৯০৭। কোভিড সংক্রমণে এখনও পর্যন্ত ভারতে মৃত্যু হয়েছে ১,৩০,৯৯৩ জনের।
আরও পড়ুনঃ ‘সন্ত্রাসে মদতকারীদের দোষী সাব্যস্ত করা উচিত’, নাম না করে পাকিস্তানকে তোপ মোদির


সংক্রমণ সারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৮৩,৩৫,১০৯ জন। ভারতে এখন অ্যাকটিভ রোগীর সংখ্যা ৪,৪৬,৮০৫। গত ২৪ ঘণ্টায় দেশে ৩৮ হাজার ৬১৭ জন করোনা আক্রান্ত হয়েছেন বলে খবর। অপর দিকে গোটা দেশে করোনা পরীক্ষা হয়েছে সাড়ে ৯ লক্ষের কাছাকাছি। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, এ পর্যন্ত ভারতে ১২,৭৪,৮০,১৮৬টি করোনা-স্যাম্পেল টেস্ট করা হয়েছে।
দেশের করোনা হাল কেমন? মহারাষ্ট্র, কর্নাটক, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ ও দিল্লি, এই ছয় রাজ্যেই করোনা আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। অপরদিকে ফের দিল্লিতে বাড়ছে করোনা সংক্রমণ। ভাইরাসের আক্রমণে মৃত্যুর তালিকায় শীর্ষে দিল্লি। গত ২৪ ঘণ্টায় দিল্লিতে মৃত্যু হয়েছে ৯৯ জনের। এই পরিস্থিতিতে নড়েচড়ে বসেছে প্রশাসন।
কোভিড-১৯কে আটকাতে কড়া পদক্ষেপ নিচ্ছে কেন্দ্র। জরুরি ভিত্তিতে বাড়ানো হচ্ছে করোনা পরীক্ষা ও আইসিইউতে বেডের সংখ্যা। প্রতিদিন ১-১.২ লাখ টেস্টের ব্যবস্থা করা হচ্ছে। আক্রান্তরা যাতে কোয়ারেন্টিন থাকেন সে-বিষয়ে নজর রাখা হচ্ছে। দিল্লির ৪ হাজার কনটেনমেন্ট জোনের উপর নজর রাখতে বাড়ানো হচ্ছে পর্যবেক্ষক দল।









