মুখ্যমন্ত্রী কে জড়িয়ে ধরবেন? উপসর্গ সহ করোনা আক্রান্ত অনুপম হাজরা!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ মুখ্যমন্ত্রী কে জড়িয়ে ধরবেন? এবার করোনা আক্রান্ত অনুপম হাজরা! কদিন আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম করে কুরুচিকর মন্তব্য করেছিলেন বিজেপি নেতা তথা প্রাক্তন তৃনমুল এমপি অনুপম হাজরা। কদিন আগে সাংবাদিকদের ক্যামেরার সামনেই তিনি বলেছিলেন, “যদি করোনা ভাইরাসে আক্রান্ত হই, তাহলে মমতা বন্দোপাধ্যায় কে জড়িয়ে ধরব!

আরও পড়ুনঃ করোনা ভাইরাসে আক্রান্ত সস্ত্রীক মার্কিন প্রেসিডেন্ট। #BreakingNews

মুখ্যমন্ত্রী কে জড়িয়ে ধরবেন? কম বিতর্ক হয়নি সেই মন্তব্য নিয়ে। রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিয়ে বিতর্কিত মন্তব্য করায় অনুপম হাজরার নামে এফআইআর হয়েছে। অন্যদিকে বিতর্কিত মন্তব্য করার ২৪ ঘন্টার মধ্যেই জ্বরে আক্রান্ত হয়েছিলেন বিজেপি নেতা অনুপম হাজরা। আর এবার তিনি সত্যিই করোনা পজিটিভ হলেন।

গত রবিবার বারুইপুরে দলের কর্মসূচিতে যোগ দিয়েছিলেন অনুপম হাজরা। সেখানেই সাংবাদিকদের সামনে বিতর্কিত মন্তব্য করেন অনুপম হাজরা। তিনি বলেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস করোনার থেকেও ক্ষতিকর ভাইরাস। আর এই ভাইরাসের বিরুদ্ধে লড়ছেন বিজেপির কর্মীরা। তার পরেই তিনি শালীনতার মাত্রা ছাড়িয়ে বলে ফেলেন, তাঁর করোনা হলে মুখ্যমন্ত্রী কে জড়িয়ে ধরবেন।

প্রসঙ্গত, বারুইপুরে বিজেপির কর্মসূচিতে মাস্ক প্রে ছিলেন না অনেকেই। এমনকি অনুপম নিজেও মাস্ক পরেন নি! সেই প্রসঙ্গে সাংবাদিক রা প্রশ্ন করলে ওই বিতর্কিত মন্তব্য করেছিলেন অনুপম।

এই মুহূর্তে কলকাতার ফ্ল্যাটেই রয়েছেন বিজেপি নেতা। চিকিৎসকদের সঙ্গে কথা বলা হচ্ছে। তাঁদের পরামর্শ নিয়েই পরবর্তী পদক্ষেপ ঠিক করা হবে। জানা গেছে বারুইপুর সভা থেকে ফিরেই ব্যাপক জ্বরে আক্রান্ত হন তিনি। তার শরীরে করোনা উপসর্গ রয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত