করোনা ভাইরাসে আক্রান্ত সস্ত্রীক মার্কিন প্রেসিডেন্ট। #BreakingNews

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ করোনা ভাইরাসে আক্রান্ত সস্ত্রীক মার্কিন প্রেসিডেন্ট। করোনার দূর্বার গতি অব্যাহত রয়েছে আমেরিকায়। সংক্রমণ এবং মৃত্যুর নিরিখে বিশ্বের ১ নম্বরে থাকা আমেরিকায় এখন পর্যন্ত করোনা সংক্রামিত হয়েছেন ৭৪ লক্ষ ৯৪ হাজার ৬৭১ জন। এই বিপুল সংক্রামিতের মধ্যে মৃত্যু হয়েছে ২ লক্ষ ১২ হাজার ২১২ জনের।

আরও পড়ুনঃ বায়ো বাবল ভঙ্গ করলেই কড়া শাস্তি পেতে হবে ক্রিকেটারদের, জানিয়ে দিল বিসিসিআই।

আমেরিকায় এখন পর্যন্ত করোনা ভাইরাসে সংক্রামিত হওয়ার পর সুস্থ হয়েছেন ৪৭ লক্ষ ৩৬ হাজার ৬২১ জন। এই মুহুর্তে মার্কিন যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন ২৫ লক্ষ ৪৫ হাজার ৩৯০ জন।

করোনা ভাইরাসে আক্রান্ত সস্ত্রীক মার্কিন প্রেসিডেন্ট। আজ সকাল ভারতীয় সময় সাড়ে ১০ টা নাগাত নিজেই ট্যুইট করে জানিয়েছেন তিনি। ডোনাল্ড ট্রাম্প এবং ফার্স্ট লেডি মেলানিয়া দুজনেই করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আপাতত তাঁরা কোয়ারেন্টাইনে থাকছেন।

উল্লেখ্য, বৃহস্পতিবার ডোনাল্ড ট্রাম্পের অন্যতম উপদেষ্টা হিক্স এর করোনা পজিটিভ রিপোর্ট আসে। তার পরেই নিজের ও স্ত্রী মেলানিয়ার করোনা পরীক্ষা করান ট্রাম্প। আজ সকালে রিপোর্ট আসার পর দেখা যায় দুজনেই কোভিড পজিটিভ।

ট্রাম এবং তার স্ত্রী মেলানিয়া আক্রান্ত হওয়ার খবরে উদবিঘ্ন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ট্যুইট করে তাঁদের দ্রুত আরোগ্য প্রার্থনা করেছেন। মোদি লিখেছেন, “আমার বন্ধু ডোনাল্ড ট্রাম্প ও তাঁর সঙ্গিনীর দ্রুত আরোগ্য ও সুস্বাস্থ্য কামনা করছি।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত