ত্রিপুরায় বাড়ছে তৃণমূলের দাপট, হাল সামলাতে CPM-কে পাশে চাইছেন বিপ্লব!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ত্রিপুরায় বাড়ছে তৃণমূলের দাপট, বাংলা থেকে নেতা মন্ত্রীরা দফায় দফায় যাচ্ছেন সে রাজ্যে। অন্য দল ভেঙে অনেকেই যোগ দিচ্ছেন মা-মাটি-মানুষের দলে। ২৩ এর ভোটের আগে বিপ্লব গড়ে যে হারে ভাঙন অব্যাহত তাতে ওয়াকিবহাল মহলের মতে দিনে দিনে ভিত নড়ছে ত্রিপুরা সরকারের।

আরও পড়ুনঃ আফগানভূমের শেষ প্রদেশ পঞ্জশির তালিব কবলে! দখল মাসুদের বাড়িও

আর সেই কারণেই এবার রাজ্যের বিরধি দল সিপিএম-কে নিজেদের দিকে রাখতে তৎপর হয়েছেন খোদ বিপ্লব দেব। তাঁর ফেসবুক পোস্ট দেখে তেমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল। ত্রিপুরায় টানা ২৫ বছর রাজ্য চালিয়েছিল বামেরা। গতবারেই মানিক সরকারের গদি উল্টে ক্ষমতায় আসে বিজেপি।

মসনদে বসেন বিপ্লব দেব। গত কয়েক মাসে সেই গদি উল্টে দিতে ত্রিপুরায় ঝড় তুলছে তৃণমূল কংগ্রেস। কিছু ক্ষেত্রে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার তৃণমূলের স্বপক্ষে এবং বিপ্লব দেবের বিপক্ষে গিয়ে মত প্রকাশ করেছেন। মাঝে জোর জল্পনা শুরু হয়েছিল সে রাজ্যে বিজেপিকে রুখতে বাম-তৃণমূলের জোট নিয়েও।

ত্রিপুরায় বাড়ছে তৃণমূলের দাপট, বিপ্লবের গ্রেপ্তারির হুমকিতে TMC বলছে ভয় পাচ্ছেন মুখ্যমন্ত্রী। 

ত্রিপুরায় বাড়ছে তৃণমূলের দাপট, হাল সামলাতে CPM-কে পাশে চাইছেন বিপ্লব!
ত্রিপুরায় বাড়ছে তৃণমূলের দাপট, হাল সামলাতে CPM-কে পাশে চাইছেন বিপ্লব!

এবার বামেদের নিজেদের দিকে রাখতে নিদান দিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, “আমি দলের কার্যকর্তাদের উদ্দেশ্যে বলবো প্রত্যেক বিরোধী সিপিএম এর সমর্থকদের বাড়িতে যাওয়ার জন্য। তাদের কাছে গিয়ে রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের খতিয়ান তুলে ধরুন। তাদের বোঝান ২৫ বছরের সরকার কি করেছে আর আমরা গত সাড়ে তিন বছরে কি করেছি ও করছি।”

বিপ্লবের এই পোস্টের পর ওয়াকিবহাল মহলের মত, ২৩ এর ভোটে ত্রিপুরার মাটিতে নিজের ভিত যে নরবড়ে তা বুঝেছেন বিপ্লব দেব। এমনিতেই রাজ্যে, দলের মধ্যে তাঁকে নিয়ে অসন্তোষ বহু, তাঁর ওপর তৃণমূলের দলভারী হওয়া দিনে দিনে, সব মিলিয়ে বিপ্লব দেব বুঝছেন ২৩ এর পর সে রাজ্যে সরকার ধরে রাখতে গেলে উপায় সিপিএম কে সঙ্গে রাখা।

একই পোস্টে সে রাজ্যে ঝড় তোলা ঘাসফুল শিবিরকেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। রবিবার রাতের ফেসবুক পোস্টে বিপ্লব দেব লিখেছেন, “আমি ২০১৫ সালে ত্রিপুরায় দায়িত্ব নিয়ে আসি এবং ২০১৭ সালেই বড়জলা উপনির্বাচনে দলের সাংগঠনিক কাজে ঝাঁপিয়ে পড়ি। তখন এই বড়জলার প্রত্যেকের বাড়িতে আমি গিয়েছি। বড়জলার প্রত্যেকে আমাকে চেনে আমিও তাদের চিনি।

এখন দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গ থেকে একটি দল আমাদের রাজ্যে এসেছে। এ দলের নেতৃত্বরা পশ্চিমবঙ্গে গরু পাচারের মতো অসামাজিক কাজের সঙ্গে যুক্ত। এখানেও যাদের দলে টানছে তারাও এ ধরনের অসামাজিক কাজের সঙ্গে যুক্ত। আর আমার কাছে তথ্য প্রমাণ রয়েছে যার ভিত্তিতে তাদের আমি গ্রেপ্তার করাবো।”

তবে ২১ শে জুলাই থেকে ৫ই সেপ্তেম্বর সে রাজ্যে তৃণমূলের প্রতি কর্মসূচিতে যেভাবে বিজেপির হামলার অভিযোগ উঠেছে তাতে এবং একই সময়ে বিপ্লব দেবের এই পোস্ট নিয়ে তৃণমূলের বক্তব্য ত্রিপুরায় ঘাস ফুল শিবিরের দলভারী হতেই চিন্তায় পড়েছে বিজেপ সরকার। আর সে কারণেই এই ধরণের হুঁশিয়ারি দিচ্ছেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন