নজরবন্দি ব্যুরোঃ আফগানভূমের শেষ প্রদেশ হিসেবে তালিব কবলের বাইরে ছিল পঞ্জশির। তালিবানরা কাবুল সহ দেশের বহু জায়গায় নিজেদের পতাকা উরিয়ে দিলেও শুরু থেকেই লড়াই জারি ছিল পঞ্জশিরে। সালহের এলাকাতেই প্রথম বার পিছু হটেছিল তালিবানরা।
আরও পড়ুনঃ বাংলার ভোট পরবর্তী হিংসা মামলায় মানবাধিকার কমিশনকে চিঠি দিল CBI


তবে গত কয়েকদিনের তানা যুদ্ধের পর তালিবানিরা দাবি করছে এবার পঞ্জশিরও তাদের কবলে। আজ সকালে তালিব প্রধান মুখপাত্র জাবিরুল্লা মুজাহিদ জানান, “আগফানিস্থানের শেষ প্রদেশ হিসেবে পঞ্জশির এখন আমাদের দখলে। গোটা আফগানিস্তানের দখল নিয়েছে তালিবান।”
পঞ্জশিরে প্রতিরোধ বাহিনীর অন্যতম নেতা আহমদ মাসুদের বাড়িরও দখল নিয়েছে বলেও দাবি করেছে তালিবরা। তবে তালিবানিদের এই দাবি উড়িয়ে দিয়েছে ন্যাশনাল রেজিস্ট্যান্স ফোর্স অব আফগানিস্তান’ , ট্যুইট করে তারা জানিয়েছে, এখনো জারি রয়েছে লড়াই, একই সঙ্গে আফগানবাসীদের আশ্বস্ত করে জানিয়েছেন যতদিন স্বাধীনতা ফিরে পাচ্ছে তারা ততদিন চলবে লড়াই।
তালিবানের দাবি আফগানভূমের শেষ প্রদেশ পঞ্জশির তাদের কব্জায়, সরকারি ভবনে উড়ছে তালিবানের পতাকা

উত্তরের জোট বা নর্দার্ন অ্যালায়েন্স রবিবারই যুদ্ধবিরতির ডাক দেয়। তালিবানের সঙ্গে আলোচনায় বসার প্রস্তাবও দেয় তারা। তখনই স্পষ্ট হয়েছিল পঞ্জশিরে ক্রমেই দুর্বল হচ্ছে আমরুলা সালেহ্ ও আহমদ মাসুদের প্রতিরোধ বাহিনী। স্থানীয় সূত্রের খবর, এই মুহূর্তে পঞ্জশিরে একটি গোপন ডেরায় আমরুল্লা সালেহ্ ও মাসুদ রয়েছেন আপাতত।









