নজরবন্দি ব্যুরোঃ বাংলার ভোট পরবর্তী হিংসা মামলা নিয়ে এই মুহুর্তে জায়গায় জায়গায় গিয়ে তদন্ত করছে কেন্দ্রীয় তদন্ত কারী সংস্থা সিবিআই। দিন কয়েক আগেই আদালতের তরফে জানানো হয়েছিল বাংলার ভোট পরবর্তী হিংসা মামলায় খুন-ধর্ষণের মট ঘটনা গুলির তদন্ত করবে সিবিআই।
আরও পড়ুনঃ নন্দীগ্রামের পর ভবানীপুর! দল চাইলে মমতার বিরুদ্ধে লড়তে রাজি শুভেন্দু


তড়িঘড়ি শুরু হয়েছে তদন্তের কাজ। ঘটনার সঠিক তথ্য পেতে রাজ্য পুলিশের রিপোর্টের ওপর নির্ভর না করে প্রথম দিন থেকেই স্পট ভিজিট করেছেন আধিকারিকরা। প্রত্যেকটি মামলার জন্য রাজ্য পুলিশের আধিকারিকদের তলব করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
বাংলার ভোট পরবর্তী হিংসা মামলায় NHRC কে চিঠি পাঠালো CBI
ভোট পরবর্তী সময় কালে রাজ্যে কাদের কাদেরকে গ্রেফতার করা হয়েছিল, কাদেরকে গ্রেফতার করা হয়নি, কেন গ্রেফতার করা হয়নি, কী কী তথ্য প্রমাণ রাজ্য পুলিশের হাতে এসেছিল, এই সকল তথ্য জানতে চায় CBI। প্রয়োজনে ওই অফিসারদের বয়ানও রেকর্ড করে রাখতে চান তদন্তকারী অফিসাররা।
এসবের পাশাপাশি তদন্তের জন্য আজ জাতীয় মানবাধিকার কমিশনকে চিঠি দিয়েছে সিবিআই। জানতে চাওয়া হয়েছে বাংলায় ভোট পরবর্তী হিংসা মামলায় কোনভাবে চাপের মুখে পড়ে অভিযোগ নথিভুক্ত করা থেকে পিছু হঠতে হয়েছে কিনা জানতে চাওয়া হয়েছে সেই সংক্রান্ত তথ্য।


সিবিআই জানতে চেয়েছে যদি এই পরিস্থিতি ঘটে থাকে তবে তা কোথায়, কোন জেলায় এবং এই ধরণের ঘটনার সংখ্যা কত। সূত্রের খবর জানানো হয়েছে এনএইচআরসি-র থেকে সেই রিপোর্ট এলেই তাঁর ভিত্তিতে ফের তদন্তের কাজ শুরু করবে CBI।







