নন্দীগ্রামের পর ভবানীপুর! দল চাইলে মমতার বিরুদ্ধে লড়তে রাজি শুভেন্দু

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ নন্দীগ্রামের পর ভবানীপুর, কড়ায় গন্ডায় টক্কর দিতে ফের হাইভোল্টেজ লড়াইয়ের জন্য প্রস্তুত নন্দীগ্রামের বিধায়ক। তিনি নিজেই জানিয়েছেন সে কথা। আর তাঁর পর থেকেই ওয়াকিবহাল মহল মনে করছে ২১ এর নির্বাচন থেকে উপনির্বাচন মমতাকে টেক্কা দিতে চেয়ে বারবার লাইমলাইট কেড়ে নিচ্ছেন মেদিনীপুরের অধিকারী।

আরও পড়ুনঃ সাধারণ নাগরিক হিসেবে সবরকম সহযোগিতা করবেন, ইডি অফিসে অভিষেক

২১ এর ভোটের আগে জেদ নিয়ে নিজের গড় ভবানীপুর ছেড়ে মমতা লড়েছিলেন নন্দীগ্রাম থেকে। আর তাঁকে করা টক্কর দিতে সদ্য দলত্যাগী শুভেন্দু দলকে রাজি করিয়েছিল সেই জায়গায় তাঁকেই লড়তে দেওয়ার জন্য। রাজি হয়েছিল দল। বাজিমাত করেছিলেন শুভেন্দু অধিকারী। মমতাকে হারিয়ে ‘নন্দী মা’ এর বিধায়ক এখন শিশির পুত্র।

হেরে গিয়েও মুখ্যমন্ত্রী পদে বসা মমতার পরবর্তী পরীক্ষা ৩০ তারিখ, কমিশনের নোটিসে সেদিনই বাই- ইলেকশন হবে ভবানীপুরে। তৃণমূলের প্রার্থী খোদ পাড়ার মেয়ে মমতা। ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে জোর কদমে প্রচার। তবে প্রশ্ন উঠছে বাকি দলগুলি থেকে বিপরীতে লড়তে আসবেন কারা।

নন্দীগ্রামের পর ভবানীপুর! দল চাইলে মমতার বিরুদ্ধে লড়তে রাজি শুভেন্দু
নন্দীগ্রামের পর ভবানীপুর! দল চাইলে মমতার বিরুদ্ধে লড়তে রাজি শুভেন্দু

নাম উঠছে একাধিক সম্ভাব্য নেতাদের। সেসবের মধ্যেই শুভেন্দু জানিয়েছেন, নন্দীগ্রামের পর ভবানীপুর, দল চাইলে মেদিনীপুর থেকে কলকাতায় এসে লড়তে রাজি তিনি। এদিকে বকেয়া ভোটের জন্য বারবার দরবার করা তৃণমূল কংগ্রেস যততা খুশি তিন কেন্দ্রের নির্বাচন-উপনির্বাচন নিয়ে, ততটাই ক্ষুব্ধ বিজেপি।

নন্দীগ্রামের পর ভবানীপুর…শুভেন্দু-মমতা টক্কর নিয়ে বাড়ছে জল্পনা। 

দিলীপের সাফ কথা, ঘটনা দেখে মনে হচ্ছে নির্বাচন কমিশনের কাজ মমতা বন্দ্যোপাধ্যায়কে জিতিয়ে দেওয়া। সঙ্গেই তিনি বলেন।  ‘‘লোকাল ট্রেন চলছে না। বাজার-হাট বন্ধ। লকডাউন আছে। রাতে কারফিউ আছে। কেন্দ্রীয় নির্বাচন কমিশন কী করে মেনে নিচ্ছে যে, ভোটের উপযোগী পরিবেশ আছে? পুরসভার নির্বাচন হচ্ছে না। আমরা সেটা নিয়ে প্রশ্ন তোলায় রাজ্য নির্বাচন কমিশন বলেছিল, করোনা পরিস্থিতিতে নির্বাচনের অনুকূল পরিবেশ নেই। অথচ কেন্দ্রীয় নির্বাচন কমিশন বলছে, নির্বাচন হোক!’’

নন্দীগ্রামের পর ভবানীপুর! দল চাইলে মমতার বিরুদ্ধে লড়তে রাজি শুভেন্দু
নন্দীগ্রামের পর ভবানীপুর! দল চাইলে মমতার বিরুদ্ধে লড়তে রাজি শুভেন্দু

অন্যদিকে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলছেন,  “নির্বাচন কমিশন সব দলের কথা শুনে তার পরে এই সময়ে ভবানীপুরে উপনির্বাচন ঘোষণা করেছে। এতে বিজেপি নেতাদের এত গায়ের জ্বালা কেন?’  তবে তৃণমূল বিজেপির দ্বন্দএর মাঝেও এই মুহুর্তে বড়ো প্রশ্ন, বিজেপির হয়ে মমতার বিরুদ্ধে মাঠে নামছেন কে? নড়বড়ে ভিতে ছয় হাঁকাতে কি বিজেপি ফের ভরসা করবে শুভেন্দুর ওপরেই, ফের হবে দিদি বনাম দাদার লড়াই…?

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত