সাধারণ নাগরিক হিসেবে সবরকম সহযোগিতা করবেন, ইডি অফিসে অভিষেক

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সাধারণ নাগরিক হিসেবে সবরকম সহযোগিতা করবেন তদন্তে, আজ সোমবার ইডি অফিসে ঢোকার আগে সেই বার্তাই দিয়েছন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কয়লা পাচার কান্ডে তদন্তে এবার CBI এর পর তৎপর হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি।

আরও পড়ুনঃ বিপুল ভোটে জিতবেন মমতা, প্রার্থী দিয়ে টাকা নষ্ট করবেন না! BJP-কে পরামর্শ মদনের

গত ২৮ তারিখে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায় সহ তিন আইপিএস কে তলব করেছিল। তবে করোনা কাল এবং সন্তানদের একা রেখে দিল্লি যাওয়া সম্ভব নয় বলে সাফ জানিয়ে চিঠি দিয়েছিলেন অভিষেক জায়া রুজিরা।

সাধারণ নাগরিক হিসেবে সাহায্য করবেন তদন্তে, দিল্লিতে পৌঁছেই বার্তা অভিষেকের। 

জানিয়েছিলেন তদন্তের প্রয়োজন হলে ইডি আসুক তাঁর কলকাতার বাড়িতে অথবা কলকাতার অফিসে হোক জেরা। তাঁর পর থেকেই জল্পনা ছিল অভিষেক ইডি অফিসে যাবেন কিনা তা নিয়ে। সেসব জল্পনার অবসান ঘটিয়ে আজ দিল্লি গিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

সাধারণ নাগরিক হিসেবে সবরকম সহযোগিতা করবেন, ইডি অফিসে অভিষেক
সাধারণ নাগরিক হিসেবে সবরকম সহযোগিতা করবেন, ইডি অফিসে অভিষেক

দিল্লি যাওয়ার আগে কলকাতায় দাঁড়িয়ে অভিষেক বলেছিলেন, ‘‘রাজনৈতিক লড়াইয়ে হেরে গিয়ে প্রতিহিংসায় নেমেছে। তদন্তকারী সংস্থাগুলিকে ব্যবহার করা ছাড়া এদের  কোনও কাজ নেই।”

তার পরই সকাল ১১ টা নাগাদ দিল্লি পৌঁছে ইডি অফিসে ঢোকার আগে তিনি জানান, ‘‘যে কোনও তদন্তের মুখোমুখি হতে প্রস্তুত। সব রকম সহযোগিতা করব। তদন্তকারী সংস্থা নিজের কাজ করছে। এক জন সাধারণ নাগরিক হিসেবে আমারও উচিত তাদের সঙ্গে সহযোগিতা করা।’’

 

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত