নজরবন্দি ব্যুরোঃ বিপুল ভোটে জিতবেন মমতা, প্রার্থী দিয়ে টাকা নষ্ট করবেন না! BJP-কে এভাবেই পরামর্শ দিলেন তৃণমূলের কামারহাটির বিধায়ক মদন মিত্র। মদন সাফ জানিয়েছেন ভবানিপুরে যে উপ নির্বাচন হতে চলেছে তার পরিনতি হবে একপেশে। সুতরাং প্রার্থী দিয়ে লাভনেই বিজেপির। বরং জামানত বাজেয়াপ্ত যাতে না হয় তাই প্রার্থী না দেওয়ার পরামর্শ দিয়েছেন প্রাক্তন পরিবহন মন্ত্রী।
আরো পড়ুনঃ নেতারা গরু-ছাগল হলে আটকে রাখতেন, জয়ীদের দলবদলে হতাশ দিলীপ ঘোষ!


যদিও পদ্মশিবির জানিয়ে দিয়েছে, নিয়ম মেনে তারা ভবানীপুরের উপনির্বাচন এবং সামশেরগঞ্জ ও জঙ্গিপুরে ভোটে লড়বে। কিন্তু নির্বাচন কমিশনের সিদ্ধান্তে চরম ক্ষুব্ধ তারা। দেশের মোট ৩২ টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের কথা রয়েছে। কিন্তু কমিশন শুধুমাত্র ভবানীপুরে উপনির্বাচনের বিজ্ঞপ্তি প্রকাশ করাতেই ক্ষুব্ধ হয়েছে গেরুয়া শিবির।
তবে প্রার্থী বাছাই নিয়েও হিমশিম খাচ্ছে বঙ্গ বিজেপি। কারন রাজ্য বিধানসভা নির্বাচনের আগে বিজেপির পালে যে হাওয়া ছিল এখন তা নেই বললেই চলে। তারওপর একের পর এক নির্বাচিত বিধায়ক গেরুয়া শিবির ছেড়ে যোগ দিচ্ছেন তৃণমূলে। কেন আচমকা হাওয়া পরিবর্তন তা বুঝতে নাভিশ্বাস উঠেছে দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারীদের। তাই ভবানীপুরের জন্যে প্রার্থী পাওয়াই মুশকিল হয়েছে। আপাতত খবর মমতার বিরুদ্ধে প্রার্থী করা হতে পারে দীনেশ ত্রিবেদী বা রুদ্রনীল ঘোষ কে।
বিপুল ভোটে জিতবেন মমতা, ঘোষনা মদনের



এবারের বিধানসভা নির্বাচনে মমতার নিজের কেন্দ্র ভবানীপুরে তৃণমূলের হয়ে ভোটে দাঁড়িয়েছিলেন বর্ষীয়ান তৃণমূল নেতা শোভনদেব চট্টোপাধ্যায়। বিপুল ভোটে জয়ও পান তিনি। রাজ্যেও ফের ক্ষমতায় ফিরে আসে তৃণমূল কংগ্রেস। অন্যদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবারে দাঁড়িয়েছিলেন নন্দীগ্রাম কেন্দ্রে নিজের একদা শিষ্য শুভেন্দুর বিরুদ্ধে। মারকাটারি লড়াইয়ের পর সামান্য ভোটের ব্যবধানে হেরে যান তিনি। তাই এই উপনির্বাচন। সারা ভবানিপুর জুড়ে পোস্টার ছেয়ে গিয়েছে ভোট ঘোষণা হওার পরে। বিপুল ভোটে জিতবেন মমতা, আশা করছেন তৃনমূল কর্মী সমর্থকরা।







