নির্বাচনের দিন ঘোষণা হলেই করা যাবে না বাইক মিছিল, জানাল নির্বাচন কমিশন

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: নির্বাচনের দিন ঘোষণা হলেই করা যাবে না বাইক মিছিল, আর কয়েক মাস পর বাংলায় বিধানসভা ভোট। সেই নিয়ে জোরকদমে তোরজোড় শুরু হয়ে গেছে। বিধানসভা ভোট নিয়ে নিয়ে রাজ্য রাজনীতি উত্তাল। পশ্চিমবঙ্গে গত বুধবার নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ এসে হাজির হয়েছে। এবারে টার্গেট শান্তিপূর্ণ বাংলা নির্বাচন। নির্বাচনী কমিশন বাংলায় নির্বাচনী সন্ত্রাস দমনে এবার বদ্ধ পরিকর।

আরও পড়ুনঃ বাস ধর্মঘট নিয়ে প্রথমবার হাইকোর্টে জনস্বার্থ মামলা আইনজীবীর।

মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা বাংলায় এসেই প্রথমে বুধবার এবং বৃহস্পতিবার রাজ্যের আইন শৃঙ্খলার দিকে নজর রাখতে রাজ্য পুলিশ এবং প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠক করেন। পাশাপাশি তিনি এও জানিয়েছেন যে, নির্বাচনের সময় যদি কোন পুলিশ কর্তার বিরুদ্ধে তাঁর দায়িত্ব সামল দিতে গিয়ে গাফিলতির অভিযোগ ওঠে তাহলে শুধুমাত্র বদলি নয়, প্রয়োজনে তাঁকে সাসপেন্ডও করা যেতে পারে।

মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা শুক্রবার এক সাংবাদিক বৈঠক করে নির্বাচনের বিষয়ে বেশ কয়েকটি ঘোষণা করলেন। তিনি বলেন, “নির্বাচনের দিন ঘোষণা হলেই, বাংলায় আর কোন বাইক মিছিল করা যাবে না। কোনরকম বাইক মিছিল দেখলেই পুলিশ বাইক আটক করলে, ভোটের আগে তা ফেরত দেওয়া হবে না।”

নির্বাচনের দিন ঘোষণা হলেই করা যাবে না বাইক মিছিল, উল্লেখ্য,পশ্চিমবঙ্গে ভ্যাকসিন চলে এলেও করোনা সতর্কীকরণ মেনেই নির্বাচনে বুথের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রায় ২২ হাজার বুথের সংখ্যা বাড়িয়ে বাংলায় মোট বুথের সংখ্যা দাঁড়িয়েছে ১ লক্ষ ১ হাজার।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন