নজরবন্দি ব্যুরোঃ দেবী সরস্বতীকে নিয়ে মন্তব্য করে বিতর্কে জড়ালেন CPIM-র রাজ্য সভার সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্য। বুধবার তাঁর ফেসবুক পোস্টে এই বাম নেতা দেবী সরস্বতী কে পুতুল বলে মন্তব্য করেন। আর তার পরেই শুরু হয় বিতর্ক।
আরও পড়ুনঃ তৃণমূল দরজা খুললে BJP দলটাই উঠে যাবে, বড়ো নেতার জল্পনার মাঝেই অভিষেকের বক্তব্য


বিকাশ বাবু তাঁর ফেসবুক পোস্টে কি লিখেছিলেন, তা হুবহু তুলে ধরা হল। তিনি লেখেছিলেন, আজ একটি গুরুত্বপূর্ণ কমিটির সদস্য হিসেবে এ আই সিটি ই এ(AICTEA)র দপ্তরে গিয়েছিলাম। খুব সুন্দর এক বিশাল ইমারত। প্রবেশদ্বারেই একটি সুন্দর বিশালাকায় পুতুল ,হাতে তার বীন। সেই পুতুলে পুষ্পার্ঘ্য দেবার অনুরোধ|আমি সবিনয়ে প্রত্যাখ্যান করলাম।

বুঝলাম ওটি সরস্বতীর প্রতিমা। পরে সংস্হার প্রধান, ইচ্ছে করেই নাম উল্লেখ করলাম না, সংস্হার কাজকর্ম সম্পর্কে খুব সুন্দর ভাবে বিবরণ দিলে। বিজ্ঞান ও প্রকৌশলজাত শিক্ষা নিয়ে সংস্হার ভূমিকার কথা বললে। একান্তে তাঁকে বললাম, বৃটীশ মিউজিয়ামে ঢোকার মুখে তাঁরা বিজ্ঞানী নিউটনের মূর্তি রেখেছেন।



আপনারা কেন আর্যভট্ট, চরক, শুশ্রত এ ধরনের কারো মূর্তি রাখলেন না? সরস্বতীর মূর্তি কেন? ঐ পন্ডিত মানুষ টি কানে কানে তাঁর অসহায়তার কথাই ব্যক্ত করলেন। বিজ্ঞান সেবক নয়, কল্পিত দেবী মূর্তি স্হাপনা যাদের লক্ষ্য তাঁরা দেশ কে এগিয়ে নিয়ে যাবে এটা আদৌ সম্ভব? বিজ্ঞান শিক্ষা বাঁচাও।
দেবী সরস্বতীকে নিয়ে মন্তব্য করে বিতর্কে জড়ালেন বাম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্য।
দেশ বাঁচাও।( বিকাশবাবুর ফেসবুক পোস্টটি কোন রুপ এডিট করা হয়নি) বিকাশরঞ্জনের এই পোস্ট ইতিমধ্যেই ফেসবুকে ভাইরাল হয়ে গিয়েছে। ফেসবুক ব্যবহারকারীদের অনেকেই বিকাশরঞ্জনের (Bikasaranjan Bhattacharya.) এই বক্তব্যের সমালোচনা করেছেন কমেন্টও করেছেন। আর দেবী সরস্বতীকে নিয়ে এই ধরনের মন্তব্যে জোর বিতর্ক শুরু হয়েছে নেট পাড়াতে।







