নজরবন্দি ব্যুরোঃ ব্যাটাররা নিজেদের কাজ করে দিয়েছেন প্রথম দু’দিনে। প্রয়োজন ছিল দ্রুত মধ্যপ্রদেশের উইকেট তুলে নেওয়া। সেটাই করলেন শাহবাজ় আহমেদরা। তৃতীয় দিনে মধ্যাহ্নভোজের আগে মধ্যপ্রদেশ ১২৪ রানে ৬ উইকেট হারিয়েছে।
আরও পড়ুনঃ দেড় বছর পর লাল বলের ক্রিকেটে শতরান রোহিতের, লিড বাড়ানোর লড়াইয়ে ভারত


আর এবার ১৭০ রানে অল-আউট মধ্যপ্রদেশ, ২৬৮ রানে এগিয়ে বাংলা। প্রথম ইনিংসে বাংলা ৪৩৮ রান করে অল-আউট হয়ে গিয়েছে। দুই উইকেটে ৫৬ রান নিয়ে আজ খেলা শুরু করেছে মধ্যপ্রদেশ।

কিন্তু বাংলার বোলারদের দাপটে মাত্র ১৭০ ই তুলতে পেরেছে মধ্যপ্রদেশ। স্পিনিং ট্র্যাকে বাংলাকে আট উইকেট এনে দিয়েছেন পেসাররা। ১৮ ওভারে পাঁচ উইকেট নিয়েছেন আকাশদীপ।
তবে ফলো-অন করাচ্ছে না বাংলা।


১৭০ রানে অল-আউট মধ্যপ্রদেশ, রঞ্জি ফাইনালের পথে এক ধাপ এগোল বাংলা

দ্বিতীয়বার ব্যাট করতে নামল বাংলা। নেমেছেন অভিমন্যু ঈশ্বরণ এবং করণ লাল। ম্যাচটা যদি চারদিনের হত, তাহলে বলা যেত যে বাংলা ফাইনালে উঠে গিয়েছে। কিন্তু পাঁচদিনের ম্যাচ হওয়ায় এখনও প্রচুর ওলট-পালট হতে পারে।








