চলে গেল বাংলাদেশের বিমান, কিন্তু সেই বিমানে কী হাসিনা আছেন? উঠছে প্রশ্ন

Sheikh Hasina: হাসিনা ইউরোপের কোন দেশে থাকতে চান।

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

অগ্নিগর্ভ বাংলাদেশ ছেড়ে ভারতে এসেছেন শেখ হাসিনা। সোমবার সন্ধ্যায় গাজিয়াবাদের হিন্ডন এয়ারবেসে নামে তাঁর বিশেষ বিমান। মুজিবকন্যা কি ভারতেই থাকবেন, নাকি লন্ডনে উড়ে যাবেন? এনিয়ে জল্পনা তুঙ্গে। এর মধ্যেই বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে বিমানে ভারতে পৌঁছেছিলেন, মঙ্গলবার সকালে তা পরবর্তী গন্তব্যের উদ্দেশে উড়ে গিয়েছে। সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, সকাল ৯টা নাগাদ বিমানটি গাজ়িয়াবাদের হিন্ডন এয়ারবেস থেকে রওনা দিয়েছে।

কিন্তু বিমানটি কোথায় গিয়েছে, তার মধ্যে হাসিনা ছিলেন কি না, এখনও স্পষ্ট নয়।
পরিস্থিতির দিকে নজর রাখছে ভারতের নিরাপত্তা সংস্থাগুলি। কিন্তু কোথায় যাবেন শেখ হাসিনা? সোমবার যখন বাংলাদেশ ছাড়েন শেখ হাসিনা, তখন শোনা গিয়েছিল লন্ডন যাবেন তিনি। সেখানেই আশ্রয়ের আবেদন জানিয়েছেন। কিন্তু শেখ হাসিনার লন্ডন যাওয়ার ক্ষেত্রে অনিশ্চয়তা আরও বাড়ল।

বাংলাদেশে বিগত কয়েক সপ্তাহ ধরে হত্যালীলা চলেছে, তার রাষ্ট্রপুঞ্জ পরিচালিত তদন্ত চাইল ব্রিটেন সরকার। এরপরই জল্পনা শুরু হয়েছে, এই তদন্তের দাবি কি হাসিনার বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নেওয়ার প্রচেষ্টার ইঙ্গিত? কিন্তু অনেকেই মনে করছেন হাসিনা এখনো ভারতেই আছেন। অসমর্থিত সূত্রের খবর, বাংলাদেশ ছেড়ে লন্ডনে যেতে চেয়েছেন হাসিনা।

কিন্তু ব্রিটেন থেকে এখনও সবুজ সঙ্কেত মেলেনি। সেই কারণেই আরও কিছু দিন তাঁকে ভারতে থাকতে হবে বলে মনে করা হচ্ছে। আজ বাংলাদেশের যে বিমান চলে গিয়েছে সেই বিমানে ৭ জন সামরিক কর্তা ছিলেন বলে জানা গিয়েছে। ভারতের  নিরাপত্তা সংস্থা নজর রাখছে বিমানের গতি পথে।

তবে সূত্রের খবর একান্তই যদি লন্ডনে তাঁকে থাকতে না দায় তাহলে কোথায় থাকবেন তিনি তা নিয়ে ভাবতে শুরু করেছেন তিনি। তবে হাসিনা ইউরোপের কোন দেশে থাকতে চান। তাই আপাতত দিল্লি তে বসেই তা ভেবে দেখছেন বাংলাদেশের সদ্য প্রাক্তন প্রধানমন্ত্রী।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর