পাল্টে গেল সিদ্ধান্ত! বাংলাদেশে ফের চালু IPL সম্প্রচার

মুস্তাফিজ়ুর বিতর্কের পর জারি হয়েছিল নিষেধাজ্ঞা, রাজনৈতিক পালাবদলের পর তা তুলে নিল বাংলাদেশ। এবার ফের দেখা যাবে IPL।

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

কয়েকদিন আগেও নিষেধাজ্ঞা, আর এখন পুরো উল্টো সুর! বাংলাদেশ সরকার জানিয়ে দিল—আর কোনও বাধা নেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ সম্প্রচারে। রাজনৈতিক পালাবদলের পরেই বদলাল অবস্থান, স্বস্তি পেলেন ক্রিকেটপ্রেমীরা।

এর আগে মুস্তাফিজ়ুর রহমান-কে আইপিএলে খেলতে না দেওয়ার প্রতিবাদে কড়া অবস্থান নিয়েছিল বাংলাদেশ। শুধু টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কটের হুমকিই নয়, দেশে আইপিএল সম্প্রচারেও নিষেধাজ্ঞা জারি করেছিল অন্তর্বর্তী সরকার।

তবে রাজনৈতিক পরিস্থিতি বদলানোর পর সেই সিদ্ধান্ত থেকে সরে এল তারা। বর্তমানে মুহাম্মদ ইউনুস-এর নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে আগ্রহী। সেই প্রেক্ষিতেই আইপিএল সম্প্রচারে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে।

এই বিষয়ে স্পষ্ট বার্তা দিয়েছেন নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জ়াহির উদ্দিন স্বপন। তিনি জানিয়েছেন, “এখনও পর্যন্ত কোনও ব্রডকাস্টার আনুষ্ঠানিক আবেদন করেনি, তবে কেউ আবেদন করলে আমরা অনুমতি দিতে প্রস্তুত।”

তিনি আরও বলেন, আন্তর্জাতিক সম্প্রচার সংস্থাগুলির উপরও কোনও বাধা নেই। অর্থাৎ Star Sports-সহ যে কোনও চ্যানেল বাংলাদেশে আইপিএল সম্প্রচার করতে পারবে।

বাংলাদেশ কেবল অপারেটর্স অ্যাসোসিয়েশনের তরফেও একই ইঙ্গিত মিলেছে। সংগঠনের অফিস সেক্রেটারি রেজ়াউল করিম লাবলু জানিয়েছেন, আগের নিষেধাজ্ঞা এখন কার্যত অকার্যকর।

সব মিলিয়ে, খেলাধুলার সঙ্গে রাজনীতির দূরত্ব বজায় রেখে অর্থনৈতিক সুযোগ কাজে লাগাতেই এই সিদ্ধান্ত—এমনটাই মনে করছে বিশ্লেষক মহল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর