ক্রমবর্ধমান দেশের করোনা গ্রাফ, রাশ টানতে নয়া নির্দেশিকা কমিশনের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ দেশজুড়ে বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। ক্রমবর্ধমান দেশের করোনা গ্রাফে রাশ টানতে পাঁচ রাজ্যের নির্বাচনের প্রচারে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। কমিশনের তরফে জানানো হয়েছে, আগামী ২২ জানুয়ারি করা যাবে না কোনও র‍্যালি। এছাড়াও চার দেওয়ালের মধ্যে ৩০০ জনকে নিয়ে করা যেতে পারে সভা। যে কোনও সভাকক্ষে ৫০ শতাংশের বেশী জমায়ে নয় বলে জানিয়েছে কমিশন। 

আরও পড়ুনঃ কারা করবেন করোনা টেস্ট, আর কারা করবেন না? গাইডলাইন দিল রাজ্য

এমনিতেই করোনা আবহে নির্বাচন করানো সম্ভব কী না তা নিয়ে সমস্ত রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠক করেন নির্বাচন কমিশন। সমস্ত রাজনৈতিক দলগুলিকে ভার্চুয়াল প্রচারের দিকে বেশী জোর দেওয়ার কথা জানিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার সুশীল চন্দ্র। তবুও নির্বাচনের প্রচারে গিয়ে একাধিক জায়গায় কোভিড বিধি ভাঙার ছবি দেখা গেল।

শনিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন নির্বাচন কমিশন। তারপরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সমস্ত রাজনৈতিক দলগুলিকে এই বিধি মানতে হবে সাফ বার্তা কমিশনের। কমিশনের তরফে বলা হয়েছে, স্ট্রিট কর্ণার, বাড়ি বাড়ি প্রচার করতে পারবেন না প্রার্থীরা।

ক্রমবর্ধমান দেশের করোনা গ্রাফ, আরও কড়া কমিশন 

ক্রমবর্ধমান দেশের করোনা গ্রাফ, আরও কড়া কমিশন 
ক্রমবর্ধমান দেশের করোনা গ্রাফ, আরও কড়া কমিশন 

আগামী ১০ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে নির্বাচন। আগামী সাত দফায় দেশের পাঁচটি রাজ্যে হবে নির্বাচন। উত্তরপ্রদেশ, পাঞ্জাব, গোয়া, উত্তরাখণ্ড এবং মণিপুরে রয়েছে নির্বাচন। ৬৯০ থেকে শুরু হবে রাজনৈতিক লড়াই। অন্যদিকে করোনা আবহে ছিল রাজ্যের চারটি পুর এলাকার নির্বাচন। হাইকোর্টের হস্তক্ষেপের পর তা পিছিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। কিন্তু করোনা আবহে নির্বাচন না পিছিয়ে বরং আরও কড়াকড়ি করল কেন্দ্রীয় নির্বাচন কমিশন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত