কারা করবেন করোনা টেস্ট, আর কারা করবেন না? গাইডলাইন দিল রাজ্য

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ রাজ্যে বাড়ছে করোনা, আর করোনার ভাইরাসের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ওমিক্রন আক্রান্তের সংখ্যা। দেশের সাথে পাল্লা দিয়ে রাজ্যেও বয়ে চলেছে করোনার তৃতীয় ঢেউ। আর সেই তৃতীয় ঢেউয়ে বাংলায় একদিনে রেকর্ড মৃত্যু হল আজ। রাজ্যের পজিটিভিটি রেটেও তেমন পরিবর্তন হয়নি। আজ বাংলার পজিটিভিটি রেট ৩১ শতাংশ।

আরও পড়ুনঃ নেতাজির জন্মদিন ও প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান নিয়ে বড় সিদ্ধান্ত নবান্নের।

রাজ্যের স্বাস্থ্য দফতর কর্তৃক প্রকাশিত বুলেটিন বলছে গত ২৪ ঘন্টায় রাজ্য জুড়ে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২২ হাজার ৬৪৫ জন। মৃত্যু হয়েছে ২৮ জনের। যা দৈনিক মৃত্যু সংখ্যায় রেকর্ড হল তৃতীয় ঢেউয়ে। সার্বিকভাবে রাজ্যে করোনা মৃত্যুর সংখ্যা পেরিয়ে গেল ২০ হাজার। কোভিডের ৩ টি ঢেউ মিলিয়ে রাজ্যে প্রাণ হারিয়েছেন ২০ হাজার ১৩ জন।

একদিনে মৃতের হার ১.০৭ শতাংশ। বাংলা জুড়ে শেষ ২৪ ঘন্টায় অ্যাক্টিভ কেস বৃদ্ধি পেয়েছে ১৩ হাজার ৯৩০ টি। এই অবস্থায় রাজ্যে করোনা পরীক্ষার ক্ষেত্রে নয়া গাইড লাইন জারি করেছে রাজ্য স্বাস্থ্য দফতর। স্বাস্থ্য দফতর থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, যারা উপসর্গহীন তাদের কোনও পরীক্ষার প্রয়োজন নেই।
বলা হয়েছে, করোনা পজিটিভ রোগীর সংস্পর্শে আসা উপসর্গহীন ব্যক্তির কোনও পরীক্ষার প্রয়োজন নেই।

কারা করবেন করোনা টেস্ট, আর কারা করবেন না?
কারা করবেন করোনা টেস্ট, আর কারা করবেন না?

তবে, ৬০ বছরের উর্ধ্বে কো-মরবিডিটি আছে এমন কেউ পজিটিভ ব্যক্তির সংস্পর্শে এলে তাঁদের ক্ষেত্রে পরীক্ষা করাতে হবে। পাশাপাশি উপসর্গ যুক্ত বা উপসর্গহীন অন্তঃসত্ত্বা মহিলাদের করোনা পরীক্ষা করতে হবে। আবার আবিশ্যকভাবে অন্য দেশ থেকে আসা যে কোনও ব্যক্তিকে পোর্ট, এয়ারপোর্টে বা সীমান্তে পরীক্ষা করাতে হবে।

কারা করবেন করোনা টেস্ট, আর কারা করবেন না? গাইডলাইন দিল রাজ্য

অন্যদিকে, হাসপাতালে চিকিৎসাধীন রোগী একবার যদি পজিটিভ হয়, দ্বিতীয়বার পরীক্ষা করার কোনও প্রয়োজন নেই। চিকিৎসাধীন কোন ব্যক্তি যদি উপসর্গ যুক্ত হয়, তবেই তাঁকে করোনা পরীক্ষা করতে হবে। যে ব্যক্তির জরুরি অস্ত্রোপচার বা চিকিৎসা প্রয়োজন, তাঁর ক্ষেত্রেও করোনা পরীক্ষা যেন কোনও বাধা হয়ে না দাঁড়ায়, তাও নয়া গাইডলাইনে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন