বৈশাখীর শাড়ি প্রেম, মোট ক’টা শাড়ি আছে নিজেও জানেন না

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বিয়েতে ৫১টা শাড়ি পেয়েছিল মেয়েটা, অষ্টমঙ্গলায় ফিরে এসে আরো ছটা, এত শাড়ি আগে কখনো সে দেখেনি’। কিন্তু বৈশাখী দেখেছিলেন, মানে বৈশাখী বন্দ্যোপাধ্যায়। শোভন চ্যাটার্জীর উপরে যতটা দুর্বল বা প্রিয় শোভনকে যতটা ভালোবাসেন ঠিক তেমনি ভালোবাসেন শাড়ি।

আরও পড়ুনঃ কাজ হলে ক্ষতি হবে, আপাতত বন্ধ ইস্ট ওয়েস্ট মেট্রোর কাজ

বৈশাখের শাড়ি প্রেম সেই কলেজ লাইফ থেকে। বর্তমানে তার আলমারির সংখ্যা ১৬। তার মধ্যে দু তিনটে বাদে বাকিগুলোতে রয়েছে তার শাড়ি। শাড়ির সংখ্যা কত সেটা অবশ্য জানেন না বৈশাখী। তবে তিনি মনে রাখতে পারেন প্রতিটি শাড়ির কথা।

বৈশাখীর শাড়ি প্রেম, মোট ক’টা শাড়ি আছে নিজেও জানেন না

প্রত্যেক শাড়ির সাথে ম্যাচিং গয়না এবং ব্লাউজ যত্ন করে সাজিয়ে রাখেন বৈশাখী । এক প্রথম শ্রেণির বাংলা দৈনিকে মন খুলে তাঁর শাড়ি প্রেমের কথা বলেছেন বৈশাখী। তিনি বলেন, ‘‘শাড়িগুলো আমার কাছে সন্তানের মতো। বেছে বেছে কেনা। কিংবা হয়তো কেউ ভালবেসে উপহার দিয়েছে।

bb 1

প্রত্যেকটার কথা আলাদা করে মনে থাকে। কখনও কখনও মাঝরাতে ঘুম ভেঙে যায় কোনও শাড়ির কথা মনে পড়ে। হঠাৎ হয়তো মনে হল, ওই শাড়িটা কেনা হয়েছিল, এখনও তো পরা হল না। শোভন আমার কাণ্ড দেখে হেসেই ফেলে।’’

বৈশাখীর শাড়ি প্রেম
বৈশাখীর শাড়ি প্রেম

বৈশাখীর শাড়ি প্রেম, মোট ক’টা শাড়ি আছে নিজেও জানেন না

তিনি আরও বলেন, একটা ধারণা ছিল শাড়ি পরা মেয়ে মানেই সে বাংলা কিংবা ফিলোজফি ডিপার্টমেন্টের। আমি সেই ধারণা ভেঙেছিলাম। সব সহপাঠীদের মধ্যে আমিই সবচেয়ে বেশি শাড়ি পরতাম।’’

বৈশাখীর শাড়ি প্রেম

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর