কলকাতার রাস্তায় উদ্ধার তরুণীর বস্তাবন্দি দেহ,তদন্তে লালবাজার

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: কলকাতার রাস্তায় উদ্ধার তরুণীর বস্তাবন্দি দেহ,তদন্তে লালবাজার ।সাতসকালে কলকাতার এমএমআলি রোড থেকে উদ্ধার এক তরুণীর বস্তাবন্দি মৃতদেহ। ইতিমধ্যেই দেহটিকে উদ্ধার করে ময়না তদন্তে পাঠানে হয়েছে।

আরও পড়ুনঃকেন্দ্রকেও গড়তে হবে পৃথক সমবায় মন্ত্রক, দাবী শুভেন্দুর

বৃহস্পতিবার সকালে একবালপুর থানা এলাকায়, এমএম আলি রোডে কাগজ কুড়ানোর সময়, একটি বস্তা বেশ কয়েকজনের নজরে আসে। আর সেই বস্তা খুলতে রীতিমতোন ভয় পেয়ে যান সকলে। তারপরই তরিঘড়ি করে খবর দেওয়া হয় একবালপুর থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। তারপরই দেহটিকে নিয়ে ময়নাতদন্ত পাঠানো হয়।

প্রাথমিক তদন্তে তরুনীর গলায় মিলেছে আঘাতের চিহ্ন। পুলিশ সূত্রে খবর, মৃতার নাম সাবা খাতুন। ওয়াটগঞ্জে দিদিমার কাছে থাকতেন তিনি। কিছুদিন ধরেই রেশমা নামে এক বান্ধবীর কাছে থাকতেন তিনি। রেশমা মাদকাসক্ত। অনেক লোকজনের আনাগোনা ছিল তাঁর বাড়িতে। তবে কি ঘটনার নেপথ্যে সেই বান্ধবীই? তদন্তে নেমে উত্তর খুঁজছে পুলিশও।

কলকাতার রাস্তায় উদ্ধার তরুণীর বস্তাবন্দি দেহ,তদন্তে লালবাজার ।পুলিশের অনুমান, খুনের প্রমাণ লোপাট করতেই বস্তাবন্দী দেহ ফেলে দেওয়া হয়েছিল, রাস্তায়। তবে, তদন্তকারীদের কথায়, প্রাথমিকভাবে দেখে মনে হচ্ছে আত্মঘাতী হয়েছে তরুণী। তবে কি আত্মহত্যার পর তরুণীর দেহ বস্তায় ভরে ফেলে দিয়ে যায় কেউ? উত্তর অজানা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন