কেন্দ্রকেও গড়তে হবে পৃথক সমবায় মন্ত্রক, দাবী শুভেন্দুর

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ কেন্দ্রকেও গড়তে হবে পৃথক সমবায় মন্ত্রক, দাবী শুভেন্দুর ।কেন্দ্রেও চাই পৃথক সমবায় মন্ত্রক, দাবী শুভেন্দু অধিকারীর। বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুরের নিমতৌড়ির নিখিল ভারত সমবায় সপ্তাহ উদযাপন অনুষ্ঠানে থেকে এমন দাবী জানান পরিবহণমন্ত্রী। তিনি বলেন, শক্তিশালী করে তুলতে হবে সমবায়কে।

আরও পড়ুনঃ ‘মুখ্যমন্ত্রী আমাকে তাড়াননি, আমিও দল ছাড়িনি!’ তবুও অব্যাহত জল্পনা…

পূর্ব মেদিনীপুর জেলা থেকেই সমবায় আন্দোলন শুরু। রাজ্যকে সমবায় আন্দোলনের পথ দেখিয়েছে এই জেলাই। তিনি বলেন, ১৯৯৬ সালে প্রথম সমবায়ে প্রতিনিধি নির্বাচিত হয়েছিলাম। এদিন নিখিল ভারত সমবায় সপ্তাহ উদযাপনের মঞ্চ থেকে শুভেন্দু অধিকারী দেশে সমবায়কে আরও এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলেন। তিনি বলেন, বেশি সংখ্যক ফারমার্স ক্লাব খুলতে হবে। কৃষকদের হাতে পৌছে দিতে হবে কিসান কার্ড।

রাজ্যের মত কেন্দ্রেও বানাতে হবে সমবায় মন্ত্রক। এদিন সমবায়ী ও জেলা তৃণমূলের সম্পাদক কনিষ্ক পণ্ডা অখিল গিরিকে কটাক্ষ করে বলেন, রামনগর কোনওকালে অখিল গিড়ির গড় ছিল না। কনিষ্ক পণ্ডা কটাক্ষ করে বলেন, উনি যদি এটাকে গড় ভাবেন তাহলে তার সাথে আরও একটা গড় যুক্ত করতে হবে। তাহলেই তিনি গড়গড়িয়ে দিঘার সমুদ্রে পৌঁছে যাবেন।

কেন্দ্রকেও গড়তে হবে পৃথক সমবায় মন্ত্রক, দাবী শুভেন্দুর ।কনিষ্ক পণ্ডা আরও বলেন, অখিল বাবুর গড় বলতে বোঝায়, কাঁথির এলাকার ক্যালট্যাক্স মোড়ের অতিজীর্ণ বাড়িটা যা এখন অট্টালিকায় পরিণত হয়েছে। এবং সেই বাড়িটির সামনে খান চারেক নামিদামি গাড়ী। এছাড়াও কলকাতার বুকে কয়েকটি ফ্ল্যাটও আছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত