Travel: কম খরচে গোয়ার আমেজ উপভোগ করতে চান? চলে আসুন কলকাতার কাছে এই সমুদ্র সৈকতে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: পুজো শুরু হয়ে গিয়েছে। বছরের এই কয়েকটা দিন বাঙালির একদল কলকাতা ছেড়ে কোথাও যেতে চায় না। জমিয়ে প্যান্ডেল হপিং, আড্ডা চলে। তবে পুজো শেষ হওয়ার পর ছুটিতে কোথাও ঘুরতে যাবেন ভাবছেন? কোনও এক সমুদ্র সৈকতে সময় কাটাবেন। তাহলে চলে আসতে পারেন কলকাতার কাছে এই ঠিকানায়।

আরও পড়ুন: দিন কয়েকের ছুটিতে ঘরে বসে থাকবেন কেন? ঘুরে নিন এই জায়গাগুলি

আজকের গন্তব্য বাগদা সৈকত। ওড়িশার বালেশ্বরে অবস্থিত এই ঠিকানায় একাধিক আকর্ষণ রয়েছে। এখানে দেখতে পাবেন প্রচুর কাজু বাদামের গাছ। যারা অ্যাডভেঞ্চার পছন্দ করেন চাইলে বাইক ভাড়া নিয়ে রাইডে বেরিয়ে যেতে পারেন। ঝাউবনের মধ্য দিয়ে ঘুরতে ঘুরতে চলে আসুন বুড়িবালাম নদীর পাড়ে। নদীর বুকে নৌকা বিহারের ব্যবস্থা রয়েছে।

 কম খরচে গোয়ার আমেজ উপভোগ করতে চান? চলে আসুন কলকাতার কাছে এই সমুদ্র সৈকতে

আপনারা নিশ্চয়ই জানেন, এই বুড়িবালাম নদীর সঙ্গে ভারতের স্বাধীনতার এক গভীর সম্পর্ক রয়েছে। বিপ্লবী বাঘাযতীন ওতপ্রোতভাবে জড়িত। ফলে এখানে ঘুরতে এলে ইতিহাসের ছোঁয়া পাবেন। এই বুড়িবালাম নদী পথ ধরেই নৌকায় করে পৌঁছে যাওয়া যায় সমুদ্রে। যেখানে নদী মিশেছে সমুদ্রে। নদী আর সমুদ্রের মহামিলন উপভোগ করতে করতে নৌকা বিহার করুন। বালির চড়ায় বসে থাকতে থাকতে অনেকটা সময় কেটে যাবে।

 কম খরচে গোয়ার আমেজ উপভোগ করতে চান? চলে আসুন কলকাতার কাছে এই সমুদ্র সৈকতে

কীভাবে যাবেন?
কলকাতা থেকে বাগদা সৈকতের দূরত্ব খুব বেশি নয়। ট্রেনে বালেশ্বর যেতে হবে। সেখান থেকে অটো নিয়ে কিংবা ভাড়া গাড়িতে পৌঁছে যেতে পারেন বাগদা সৈকত। দেড় ঘণ্টামত সময় লাগবে।

কম খরচে গোয়ার আমেজ উপভোগ করতে চান? চলে আসুন কলকাতার কাছে এই সমুদ্র সৈকতে

 কম খরচে গোয়ার আমেজ উপভোগ করতে চান? চলে আসুন কলকাতার কাছে এই সমুদ্র সৈকতে
কম খরচে গোয়ার আমেজ উপভোগ করতে চান? চলে আসুন কলকাতার কাছে এই সমুদ্র সৈকতে

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত