চাকরিপ্রার্থীদের অবস্থানে পুলিশি হামলা, প্রকাশ্যে আত্মহত্যার চেষ্টা হবু শিক্ষকের!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ধর্মতলায় এসএসসি চাকরিপ্রার্থীদের অবস্থানে পুলিশি হামলার অভিযোগ। আন্দোলনের ছাউনি তৈরিতে বাধা দেওয়া, মহিলাদের জন্য অস্থায়ী শৌচাগার তৈরিতেও বাধা দেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। ঘটনাস্থলেই পুলিশ ও চাকরিপ্রার্থীদের মধ্যে ধস্তাধস্তি বেঁধে যায়। আন্দোলনকারী চাকরিপ্রার্থীদের মধ্যে একজন আত্মহত্যার চেষ্টা করেন ধর্নামঞ্চে।

আরও পড়ুনঃ নিজাম প্যালেস পৌঁছলেন পরেশ অধিকারী, কোথায় মেয়ে অঙ্কিতা?

চাকরিপ্রার্থীদের অবস্থানে পুলিশি হামলা, প্রকাশ্যে আত্মহত্যার চেষ্টা হবু শিক্ষকের!
চাকরিপ্রার্থীদের অবস্থানে পুলিশি হামলা, প্রকাশ্যে আত্মহত্যার চেষ্টা হবু শিক্ষকের!

শান্তিপূর্ণ আন্দোলনে হামলা চালিয়েছে পুলিশ’, এই অভিযোগ সামনে রেখে বিক্ষোভ দেখায় চাকরিপ্রার্থীরা। একই অভিযগে রাজভবনে রাজ্যপালের নালিশ জানাতে যান বিজেপির প্রতিনিধি দল। অভিযোগ শুনে, রাজ্যের বিশিষ্টদের নিশানা করেন রাজ্যপাল জগদীপ ধনকড়ের। তিনি বলেন, ‘যেখানে হিংসা, সেখানে উন্নয়ন অসম্ভব’ ‘এখানকার পরিস্থিতি উদ্বেগজনক’ ‘কিন্তু বিশিষ্টদের নীরবতা দেখে আমি উদ্বিগ্ন’।

dhankar partha 1

ডিসি সাউথ আকাশ মাঘারিয়ার সামনেই ‘আত্মহত্যার চেষ্টা’করেন একজন আন্দোলনকারী। এই বিষয়টি নিয়ে রাজ্যপাল ট্যুইট করে বলেন। SSC’তে দুর্নীতি ও নিয়োগে স্বজনপোষণের প্রতিবাদে, যে সমস্ত চাকরিপ্রার্থী প্রতিবাদ করছেন, তাঁদের উপর পুলিশি নির্যাতনের প্রতিবাদে কল্যাণ চৌবের নেতৃত্বে যে সব বিজেপি নেতারা সরব হয়েছেন রাজ্যপাল তাঁদের আশ্বাস দিয়েছেন, উপযুক্ত ব্যবস্থা নেওয়ার।

চাকরিপ্রার্থীদের অবস্থানে পুলিশি হামলা, প্রকাশ্যে আত্মহত্যার চেষ্টা হবু শিক্ষকের!

partha

উল্লেখ্য, SSC’র নিয়োগ দুর্নীতি থেকে। ভোট পরবর্তী সন্ত্রাস মামলা। গত ৪৮ ঘন্টায় তৃণমূলের ৪ হেভিওয়েট নেতা-মন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করেছে CBI। বুধবার পার্থ চট্টোপাধ্যায়কে সাড়ে ৩ ঘণ্টা। পরেশ পালকে ৩ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর বৃহস্পতিবার অনুব্রত মণ্ডলকে প্রায় ৪ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে CBI। পরে সিবিআই দফতরে পৌঁছন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত