ফের ইডির তলব এড়ালেন কেজরিওয়াল, তারিখ জানিয়ে হাজিরার শর্ত দিলেন মুখ্যমন্ত্রী

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

আবগারি দুর্নীতি মামলায় এখনও পর্যন্ত ইডির সমন এড়িয়ে গিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Delhi CM Arvind Kejriwal)। সোমবার তাঁকে হাজিরা দিতে বলা হয়েছিল। কিন্তু এদিনও তিনি হাজিরা এড়িয়ে যান। দিল্লির মুখ্যমন্ত্রী আরও জানান যে তিনি হাজিরা দিতে প্রস্তুত, পাশাপাশি একটি বিশেষ শর্ত রয়েছে তাঁর। এদিকে বারবার সমন এড়িয়ে যাওয়ায় তাঁর গ্রেফতারির জল্পনা তীব্র হচ্ছে।

ফের ইডির তলব এড়ালেন কেজরিওয়াল, তারিখ জানিয়ে হাজিরার শর্ত দিলেন মুখ্যমন্ত্রী

আরও পড়ুন: কংগ্রেসের সঙ্গে কোনো সমঝোতা নয়, উত্তর-পূর্বেও ‘একলা চলো’ মমতার

গত মাসেই কেজরিওয়ালকে (Kejriwal) অষ্টমবার সমনের নোটিস পাঠানো হয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইডির তরফে। সোমবার, ৪ মার্চ ইডি দফতরে হাজিরা দিতে বলা হয়েছিল। তবে এবার দিল্লির মুখ্যমন্ত্রী জানালেন তিনি ইডির জেরার জন্য প্রস্তুত। তবে মুখোমুখি নয় ভার্চুয়ালি ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে হাজিরা দিতে রাজি। আগামী ১২ মার্চ হাজিরা দিতে পারবেন বলে জানিয়েছেন। বারবার সমন এড়ানোয় আদালতের দ্বারস্থ হয়েছে ইডি। এই মামলায় দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত তাঁকে হাজিরা দেওয়ার নির্দেশ দেয়। তবে ওইদিন বিধানসভায় আস্থা প্রস্তাব পেশ করেছিলেন। ব্যস্ততার কারণে ভার্চুয়াল হাজিরা দিয়েছিলেন কেজরিওয়াল

ফের ইডির তলব এড়ালেন কেজরিওয়াল, তারিখ জানিয়ে হাজিরার শর্ত দিলেন মুখ্যমন্ত্রী
ফের ইডির তলব এড়ালেন কেজরিওয়াল, তারিখ জানিয়ে হাজিরার শর্ত দিলেন মুখ্যমন্ত্রী

কেজরিওয়ালের হাজিরা না দেওয়া নিয়ে আপের তরফে একটি বিবৃতি জারি করা হয়, ইডির (ED) সমন বেআইনি পাশাপাশি মামলাটি এই মুহূর্তে আদালতে বিচারাধীন। দল আরও জানিয়েছে, বারবার তলব করার পরিবর্তে ইডির উচিৎ ছিল অপেক্ষা করা। এরপর তারাই আদালতের দ্বারস্থ হয়েছে। এখন উচিৎ আদালতের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করে সেটিকে সম্মান জানানো। আগামী ১৬ মার্চ এই মামলার পরবর্তী শুনানি ধার্য করা হয়েছে।

ফের ইডির তলব এড়ালেন কেজরিওয়াল, তারিখ জানিয়ে হাজিরার শর্ত দিলেন মুখ্যমন্ত্রী

ফের ইডির তলব এড়ালেন কেজরিওয়াল, তারিখ জানিয়ে হাজিরার শর্ত দিলেন মুখ্যমন্ত্রী

গত ফেব্রুয়ারি মাসে বিধানসভায় আস্থা প্রস্তাব পেশ করে আপ সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, ‘আপের দুজন বিধায়ক তাঁর কাছে অভিযোগ করেছিল, দলীয় প্রতিনিধিদের বিজেপির তরফে টাকার প্রস্তাব দেওয়া হবে। ওঁদের বলা হয়েছে ২১ আপ বিধায়ক ইতিমধ্যেই দল ছাড়তে রাজি হয়েছে। বাকিরাও বিজেপির সঙ্গে যোগাযোগ রেখেছে। তারা দলের বিধায়কদের ২৫ কোটি টাকার টোপ দিয়েছেন।’

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর