মণীশ শুক্লা হত্যাকাণ্ডে ফাঁসতে পারেন অর্জুন সিং! ষড়যন্ত্রের দাবি সাংসদের।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ মণীশ শুক্লা হত্যাকাণ্ডে ফাঁসতে পারেন অর্জুন সিং! ষড়যন্ত্রের দাবি সাংসদের। ঘটনার কয়েকদিনের মধ্যে নিজেই এই আতঙ্কের কথা প্রকাশ করলেন সাংসদ অর্জুন সিং! এদিন অর্জুন অভিযোগ করেন, তাঁকে ফাঁসাতে চাইছে সিআইডি। কিন্তু কেন তাঁর এমন মনে হচ্ছে? শনিবার সিআইডি অফিসারদের একটি হোয়াটস অ্যাপ কথোপকথন প্রকাশ্যে আনেন অর্জুন সিং। যা দেখিয়ে তিনি দাবি করেন, মণীশ খুনে তাঁকে ফাঁসাতে পারে সিআইডি, তদন্তের নামে এই ষড়যন্ত্রই নাকি চলছে।

আরও পড়ুনঃ পাগড়ি বিতর্কে পুলিশ কর্মীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করল এনসিআইবি।

মণীশ শুক্লা হত্যাকাণ্ডে ফাঁসতে পারেন অর্জুন সিং! শনিবার ব্যারাকপুরের বিজেপি সাংসদ বলেন, “টিটাগড়ে বিজেপির যুব নেতা খুনের ঘটনা আসলে পুলিশ ও তৃণমূলের যৌথ অপারেশন। পুলিশ যে চার জনকে গ্রেফতার করেছে তারা চুনোপটি। আসল অভিযুক্তরা প্রকাশ্যে ঘুরছে। সিআইডি আমাকে কিভাবে ফাঁসাবে তার ষড়যন্ত্র করছে। হোয়াটঅ্যাপে চ্যাট সেই ষড়যন্ত্রের অংশ বিশেষ আমি পেয়েছি।”

Arjun Sing2
অর্জুন সিং এর দেখানো চ্যাট

এদিকে বিজেপি সাংসদের অভিযোগ উড়িয়ে দিয়েছেন রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল নেতা ফিরহাদ হাকিম। তিনি সন্দেহ প্রকাশ করে বলেছেন, “এত আতঙ্কিত কেন অর্জুন? ডাল মে কুছ কালা হ্যায় কেয়া?’ কিন্তু ভাই বলে সম্বোধন করা মণীশ খুনে কিভাবে জড়াতে পারেন অর্জুন? কেন আসবে তাঁর নাম? সূত্রের খবর, ঘটনার গত কয়েকদিন আগে থেকেই নাকি অর্জুন সিং এর সাথে ঝামেলা চলছিল মণীশের।

সূত্রের দাবি, ঝামেলার মূল কারন মনীশ ব্যারাকপুর বিধানসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে চাইছিলেন ‘২১ নির্বাচনে। কিন্তু অর্জুন নাকি চাইছিলেন তাঁর পরিবারের কেউ ওই কেন্দ্র থেকে বিজেপি-র টিকিটে লড়ুক! সুত্র জানাচ্ছে মনীশের সাথে প্রাইভেট সিকিওরিটি গার্ড ছিল, কিন্তু মৃত্যুর দিন সহ মোট ৬ দিন কোন সিকিওরিটি গার্ড কে দেখা যাচ্ছিল না প্রয়াত নেতার সাথে! এদিকে মণীশের সিকিওরিটির ব্যাবস্থা করেছিলেন অর্জুন সিং নিজে!

রাজ্য রাজনীতিকে চমকে দিয়ে অর্জুন সিং শনিবার নিজে আশঙ্কা প্রকাশ করেছেন তাঁকে ফাঁসাতে পারে সিআইডি। তিনি যাঁদের চুনোপুঁটি বলে উল্লেখ করেন তাঁদের মধ্যে অন্যতম বিহারের সুবোধ কান্ত সিং, ওরফে অভিষেক। সুবোধের মাধ্যমেই বিজেপি নেতা মনীশ কে খুন করিয়েছে কেউ বা কারা, এই বিষয়ে নিশ্চিত সিআইডি। জানা গিয়েছে সে একজন সুপারি কিলার, জেলে বসেই খুনের পরিকল্পনা করেছিল সে। মনীশ কে খুন করতে সে কলকাতায় পাঠিয়েছিল ৬ জন ভাড়াটে খুনি কে! এখন সিআইডি জানার চেষ্টা করছে সুবোধ কে সুপারি যে দিয়েছিল তার নাম, কত টাকা নিয়েছিল সুবোধ ইত্যাদি। অর্থাৎ যবনিকা পতন যখন আসন্ন ঠিক তখনই চাঞ্চল্যকর অভিযোগ সামনে নিয়ে এলেন অর্জুন সিং!

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত