নজরবন্দি ব্যুরোঃ পাগড়ি বিতর্কে পুলিশ কর্মীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করল এনসিআইবি। পাগড়ি বিতর্ককে কেন্দ্র করে পশ্চিমবঙ্গ পুলিশের অভিযুক্ত কর্মীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করল ন্যাশন্যাল ক্রাইম ইনভেস্টিগেশন ব্যুরো। আজ এনসিএনবি-র পক্ষ থেকে তাঁদের অফিশিয়াল ফেসবুক পেজে বলবিন্দর সিং এর বায়োডাটা সহ একটি পোস্ট করা হয়। যেখানে লেখা হয়েছে শিখ ধর্মাবলম্বী বলবিন্দর সিং একজন প্রাক্তন সুদক্ষ আর্মি অফিসার। তাকে যেভাবে হেনস্থা করা হয়েছে তা অত্যন্ত নিন্দনীয়, অবিলম্বে পশ্চিমবঙ্গ পুলিশ কে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
আরও পড়ুনঃ সামনেই দীপাবলি-ধনতেরাস। জেনে নিন কত থাকবে সোনার দাম।


অন্যদিকে রাজ্য পুলিশ পাগড়ি খুলে যাওয়া বা হ্যানস্থার কথা অস্বীকার করেছে। পুলিশের দাবি, শিখ ধর্মাবলম্বী যিনি গ্রেপ্তার হয়েছেন, ধস্তাধস্তির সময় তাঁর পাগড়ি নিজে থেকেই খুলে যায়। পুলিশের পক্ষ থেকে কোনরকমভাবে কোন সম্প্রদায়ের অনুভূতিতে আঘাত করা হয়নি। শুধু তাই নয়, পুলিশের দাবী- পুলিশ আধিকারিক ওই ব্যক্তিকে গ্রেপ্তারের আগে পাগড়ি ঠিক করে নেওয়ার কথা বলে।
রাজ্য পুলিশের পক্ষ থেকে গ্রেপ্তারির ঠিক পূর্ব মুহূর্তে বলবিন্দর সিং এর একটি ছবি প্রকাশ করা হয়েছে। এমনকি কলকাতা পুলিশের পক্ষ থেকে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, তার পাগড়ী একেবারে সঠিক ভাবে রয়েছে। ইতিমধ্যেই এই ঘটনা নিয়ে হরভজন সিং কিংবা শিখ সম্প্রদায়ের পাশাপাশি গেরুয়া শিবির থেকেও তীব্র ক্ষোভ প্রকাশ করা হয়েছে। বিজেপির দাবি, ইচ্ছাকৃতভাবে পুলিশ বিজেপির শান্তিপূর্ণ মিছিলে নজিরবিহীনভাবে অত্যাচার চালিয়েছে।
ইচ্ছাকৃতভাবেই তাঁরা ধর্মকে আঘাত করার জন্য বলবিন্দর সিং এর পাগড়ি খুলে দিয়েছে। উলেখ্য, গত বৃহস্পতিবার গেরুয়া শিবিরের নবান্ন অভিযান ঘিরে রণাঙ্গন হয়ে উঠেছিল কলকাতা মহানগর। নবান্ন অবধি পৌঁছানোর চেষ্টা করা মাত্রই বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ ওঠে । এরপর বিজেপির মিছিল থেকে একটি অগ্নেয়াস্ত্র উদ্ধার করে পুলিশ । আর এই আগ্নেয়াস্ত্র উদ্ধার করতে গিয়েই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় বলবিন্দর সিং নামক এক শিখ ব্যক্তির।


পাগড়ি বিতর্কে পুলিশ কর্মীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করল এনসিআইবি। বলবিন্দর সিং নামক ঐ শিখ ব্যক্তির কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করতে গিয়ে হাতাহাতিতে সেই ব্যক্তির পাগড়ি খুলে যায়। সেই ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর প্রাক্তন ক্রিকেটার হরভজন সিং সরাসরি টুইট করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে। শিখ সম্প্রদায়ের কোনও ব্যক্তির পাগড়ি খোলা নিয়ে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আর্জি জানান তিনিও।








