Panchayat Vote: কেন্দ্রীয় বাহিনীর ফোন নম্বর প্রকাশ, ভোটে বাধা পেলে সরাসরি করা যাবে অভিযোগ!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: বাংলায় পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানোর পক্ষেই রায় দিয়েছে কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট। এবার ২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর অফিসারদের নাম ও ফোন নম্বর প্রকাশ করা হল। ভোটে যেকোনও অপ্রীতিকর ঘটনা এড়াতে এই সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক। অভিযোগ পেয়েই ব্যবস্থা নিতে হবে জওয়ানদের। এনিয়ে নিজের প্রতিক্রিয়া দিলেন রাজ্যের বিরোধী দলনেতা।

আরও পড়ুন: পঞ্চায়েতে সিবিআই তদন্তের নির্দেশে স্থগিতাদেশ, চূড়ান্ত রায় সোমবার

জানা গিয়েছে, পঞ্চায়েত নির্বাচনের আগেই প্রাথমিকভাবে ২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর কমান্ড অফিসারদের নাম ও ফোন নম্বর প্রকাশ করা হয়েছে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দাবি, কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে কোনও অশান্তি বা আক্রমণের ঘটনা ঘটলে তাঁর দায় পড়বে কেন্দ্রীয় বাহিনীর উপরে। তাই ফোন করলে অভিযোগ শুনে ব্যবস্থা নিতে বাধ্য হবে তারা। আরও জানা গিয়েছে, জনপ্রতিনিধি থেকে শুরু করে সাধারণ মানুষ সকলেই কেন্দ্রীয় বাহিনীর অফিসারদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। ভোটে কিংবা প্রচারে বাধা পেলে, কোনও প্রার্থীর উপর আক্রমণ হলে ফোনের মাধ্যমে কেন্দ্রীয় বাহিনীর আধিকারিকদের কাছে অভিযোগ জানানো যাবে।

কেন্দ্রীয় বাহিনীর ফোন নম্বর প্রকাশ, ভোটে বাধা পেলে সরাসরি করা যাবে অভিযোগ!

স্বরাষ্ট্রমন্ত্রকের এই পদক্ষেপের পর বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী রাজ্য পুলিশ ও রাজ্যকে আক্রমণ করে বলেন, এই ব্যবস্থায় ভোট হলে রাজ্য পুলিশ প্রভাব খাটাতে পারবে না। এমনকি আদালতের নির্দেশের অমান্য করা হলে ফের আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। প্রসঙ্গত, কেন্দ্রীয় বাহিনী নিয়ে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিল রাজ্য নির্বাচন কমিশন। কিন্তু শীর্ষ আদালত একই নির্দেশ পুনর্বহাল করে। এরপর ৮২ হাজার কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশকে আরও একবার কমিশনের সুপ্রিম কোর্টে যাওয়া নিয়ে জল্পনা শুরু হয়েছিল। জানা গিয়েছিল, এই আশঙ্কা করেই শুভেন্দু অধিকারী আগে থেকেই সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল করেছিলেন।

কেন্দ্রীয় বাহিনীর ফোন নম্বর প্রকাশ, ভোটে বাধা পেলে সরাসরি করা যাবে অভিযোগ!

উল্লেখ্য, পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণা হওয়ার পর থেকেই রাজ্য বিতর্ক বাড়ছে। মনোনয়ন পর্বেই অশান্তির অভিযোগ উঠছে। একাধিক মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে। রাজ্য নির্বাচন কমিশনের নবনিযুক্ত কমিশনার রাজীব সিনহাকে তোপের মুখে পড়তে হয়েছে। প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম পঞ্চায়েত মামলার শুনানিতে কমিশনারকে বলেছিলেন, “চাপ নিতে না পারলে সরে দাঁড়ান। রাজ্যপাল নতুন কমিশনার নিয়োগ করবেন।” পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী দিয়েই ভোট করানোর নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এই রায়কে চ্যালেঞ্জ করে কমিশন সুপ্রিম কোর্টে গেলেও একই নির্দেশ বহাল থাকে। এরপরই নির্দেশ মেনে প্রথমে ২২ কোম্পানি এবং পরে আরও ৮০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রকে আবেদন জানায় কমিশন।

কেন্দ্রীয় বাহিনীর ফোন নম্বর প্রকাশ, ভোটে বাধা পেলে সরাসরি করা যাবে অভিযোগ!

কেন্দ্রীয় বাহিনীর ফোন নম্বর প্রকাশ, ভোটে বাধা পেলে সরাসরি করা যাবে অভিযোগ!
কেন্দ্রীয় বাহিনীর ফোন নম্বর প্রকাশ, ভোটে বাধা পেলে সরাসরি করা যাবে অভিযোগ!

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত