Panchayat Election: পঞ্চায়েতে সিবিআই তদন্তের নির্দেশে স্থগিতাদেশ, চূড়ান্ত রায় সোমবার

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: পঞ্চায়েতে সিবিআই তদন্তের নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিল রাজ্য। শুক্রবার এই মামলায় অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়া হল। গত বুধবার বিচারপতি অমৃতা সিনহার সিঙ্গেল বেঞ্চ পঞ্চায়েত মামলার অশান্তিতে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন। এমনকি এই অশান্তির ঘটনায় ক্ষুব্ধ হয়ে বিচারপতি সিনহা বলেছিলেন, “এত অশান্তি হলে ভোট বন্ধ করা উচিত।”

আরও পড়ুন: আদ্রার তৃণমূল নেতা খুনের ঘটনায় গ্রেফতার কং প্রার্থী সহ এক, থমথমে এলাকা

হাওড়ার উলুবেড়িয়ার ১ নম্বর ব্লকের বহিরা ও ধুলিসামলি পঞ্চায়েতের সিপিএম প্রার্থী মনোনয়ন বিকৃত করার অভিযোগ তোলেন। তাঁদের অভিযোগ, ওবিসি হওয়া সত্ত্বেও মনোনয়নপত্রের চেকলিস্টে জাতিগত শংসাপত্রের জায়গায় এটি উল্লেখ করেননি বিডিও। এই কারণে তাঁদের মনোনয়নপত্র স্ক্রুটিনিতে বাদ পড়ে গিয়েছে। এনিয়ে বিডিওর কাছে অভিযোগ জানাতে গেলেও তিনি অভিযোগ নেননি বলেও দাবি করেন দুই সিপিএম প্রার্থী। এরপরই এই অভিযোগ নিয়ে তাঁরা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। বুধবার বিচারপতি অমৃতা সিনহার ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি ছিল। সেখানেই পঞ্চায়েত মামলার অশান্তি নিয়ে রীতিমত ক্ষুব্ধ হয়ে পড়েন তিনি। পঞ্চায়েতে অশান্তির ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দেয় বিচারপতি অমৃতা সিনহার সিঙ্গেল বেঞ্চ। এই রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যায় রাজ্য সরকার।

পঞ্চায়েতে সিবিআই তদন্তের নির্দেশে স্থগিতাদেশ, চূড়ান্ত রায় সোমবার

আজ কলকাতা হাইকোর্টের বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি অপূর্ব রায়ের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি চলে। দুই পক্ষের সওয়াল জবাবের পর এই মামলার রায়দান স্থগিত রাখা হয়। আগামী সোমবার চূড়ান্ত রায় জানানো হবে বলে খবর। ডিভিশন বেঞ্চের এই রায়ে সাময়িক স্বস্তি রাজ্যের।

পঞ্চায়েতে সিবিআই তদন্তের নির্দেশে স্থগিতাদেশ, চূড়ান্ত রায় সোমবার

উল্লেখ্য, পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণা হওয়ার পর থেকেই রাজ্য বিতর্ক বাড়ছে। মনোনয়ন পর্বেই অশান্তির অভিযোগ উঠছে। একাধিক মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে। রাজ্য নির্বাচন কমিশনের নবনিযুক্ত কমিশনার রাজীব সিনহাকে তোপের মুখে পড়তে হয়েছে। প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম পঞ্চায়েত মামলার শুনানিতে কমিশনারকে বলেছিলেন, “চাপ নিতে না পারলে সরে দাঁড়ান। রাজ্যপাল নতুন কমিশনার নিয়োগ করবেন।” পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী দিয়েই ভোট করানোর নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এই রায়কে চ্যালেঞ্জ করে কমিশন সুপ্রিম কোর্টে গেলেও একই নির্দেশ বহাল থাকে। এরপরই নির্দেশ মেনে প্রথমে ২২ কোম্পানি এবং পরে আরও ৮০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রকে আবেদন জানায় কমিশন।

পঞ্চায়েতে সিবিআই তদন্তের নির্দেশে স্থগিতাদেশ, চূড়ান্ত রায় সোমবার

পঞ্চায়েতে সিবিআই তদন্তের নির্দেশে স্থগিতাদেশ, চূড়ান্ত রায় সোমবার
পঞ্চায়েতে সিবিআই তদন্তের নির্দেশে স্থগিতাদেশ, চূড়ান্ত রায় সোমবার

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর