নজরবন্দি ব্যুরোঃ দু’দিন আগে ইডি আদালতে সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করেছে। সেখানে গরুপাচারের সঙ্গে বিএসএফ যোগ রয়েছে বলে উল্লেখ করা হয়েছে। আর এই খবর প্রকাশ্যে আসতেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিজেপির বিরুদ্ধে সুর চড়াতে শুরু করেছে তৃণমূল কংগ্রেস। এমনকী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে গ্রেফতারের দাবি তুলেছেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ।
আরও পড়ুনঃ কাজ না করেই বেতন পেয়েছে কোভিডে, DA আন্দোলনকারীদের তীব্র আক্রমনে তৃণমূল!


এই গরুপাচারের অভিযোগে এখন তিহাড় জেলে রয়েছেন তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। গরু যেহেতু এই দেশ থেকে বাংলাদেশে পাচার হট তাই এই গরুপাচার চক্রে জড়িয়ে গিয়েছে বিএসএফ। আর যেহেতু দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাই তাঁর গ্রেফতারির দাবি তুললেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ।

সূত্রের খবর, ইডির চার্জশিটে দাবি করেছে, সীমান্ত থেকে জলপথে গরু পাচার করা হতো। বাংলাদেশে পাচার করার জন্য বীরভূম থেকে গরুগুলিকে ট্রাকে করে মুর্শিদাবাদ জেলার ওমরপুরে পাঠানো হতো। তার জন্য মোটা অঙ্কের টাকা পৌঁছত বিএসএফের একাংশের কাছে। ইতিমধ্যে একাধিক বিএসএফ কর্তা গ্রেফতার হয়েছেন।



ঠিক কী বলেছেন উদয়ন? এদিন দিনহাটায় তিনি মানুষের সঙ্গে জনসংযোগ করছিলেন সকালে। তখন সাংবাদিকদের মুখোমুখি হন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী। সেখানে ইডির চার্জশিট নিয়ে তাঁকে জিজ্ঞাসা করা হলে উদয়ন গুহ বলেন, “গরু কোনও একটা প্যাকেট বা বস্তা নয়। যে সীমান্ত দিয়ে পাচার করে দেবে। সীমান্তে পাচার ঠেকাতে যাঁরা দায়িত্বে আছেন, তাঁদের মদত ছাড়া এই কাজ করা সম্ভব নয়।”
গরুপাচারে অমিত শাহকে গ্রেফতার করতে হবে, কেষ্ট-পার্থর পাশে দাঁড়ালেন উদয়ন!!!

সুতরাং তিনিও সরাসরি বিএসএফের দিকে আঙুল তুললেন। বিএসএফের একাংশ গরু পাচারের সঙ্গে যুক্ত বলে ইডির চার্জশিটেই উল্লেখ রয়েছে বলে মত মন্ত্রীর। উদয়ন গুহর যুক্তি, ‘শিক্ষা দফতরের দুর্নীতির জন্য যদি শিক্ষামন্ত্রীকে গ্রেফতার করা হয়, তাহলে গতকালই ইডি চার্জশিটে বলেছে গরু পাচারে বিএসএফ জড়িত। সেক্ষেত্রে সেই মন্ত্রকের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী কেন গ্রেফতার হবে না।’








