Amit Shah: অমিতের বঙ্গ সফরের প্রাক মুহুর্তে সূচি বদল, নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বাংলা বছরের শেষ দিন। এদিনেই বীরভূমে সফর করে পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি সারতে চাইছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার জন্য সকাল থেকেই সভাস্থলের এলাকা জুড়ে রয়েছে ত্রিস্তরীয় নিরাপত্তা। তবে অমিতের বঙ্গ সফরের প্রাক মুহুর্তে সূচি বদল। পয়লা বৈশাখের দিনে যাতে আম জনতার কোনও অসুবিধা না হয়, সেকারণেই শুক্রবারেই দক্ষিণেশ্বরে যাবেন অমিত শাহ। সূত্রের খবর, শুক্রবার বিকেলেই উপস্থিত হবেন তিনি।

আরও পড়ুনঃ CV Ananda Bose: হঠাৎ বেলুড় মঠে উপস্থিত হলেন রাজ্যপাল, আপ্লুত মহারাজরাও

পয়লা বৈশাখের দিনে প্রচুর মানুষের সমাগম হয় দক্ষিণেশ্বর জুড়ে। ওই একই দিনে অমিত শাহ উপস্থিত হলে নিরাপত্তাজনিত সমস্যা দেখা দিতে পারে। এনিয়ে আগে থেকেই সরব হয়েছিল রাজ্যের শাসক দল। তাঁদের বক্তব্য ছিল, বিজেপি মানুষের কথা ভাবে না। মানুষের অসুবিধা করতেই বছরের প্রথম দিনে দক্ষিণেশ্বরে যাচ্ছেন শাহ। এসবের মাঝেই সফর সূচি বদলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। শুক্রবার বিকেলে বীরভূম থেকে ফিরে দক্ষিণেশ্বরে যাবেন তিনি।

336914146 601494454864436 2971552915690904135 n
অমিতের বঙ্গ সফরের প্রাক মুহুর্তে সূচি বদল, আজই দক্ষিণেশ্বরে যাচ্ছেন শাহ 

শুক্রবার দুপুর ১২ টা ১০ নাগাদ দূর্গাপুর বিমানবন্দরে অবতরণ করবেন অমিত শাহ। এরপর সেখান থেকে হেলিকপ্টারে বীরভূমের উদ্দেশ্যে রওনা দেবেন তিনি। গরু পাচার মামলায় অভিযুক্ত অনুব্রত মণ্ডল এই মুহুর্তে তিহাড় জেলে রয়েছেন। সেই সময়েই পঞ্চায়েত নির্বাচনের কথা মাথায় রেখে বীরভূমে বিরাট জনসভা করততে চায় বিজেপি। রাজনৈতিক মহলের ধারণা, অনুব্রত জেলে থাকলেও বীরভূমে বিজেপির সংগঠন মোটেই শক্তপোক্ত নয়। তাই জনসমাগম কেমন হবে? তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।

অমিতের বঙ্গ সফরের প্রাক মুহুর্তে সূচি বদল, আজই দক্ষিণেশ্বরে যাচ্ছেন শাহ 

337531550 231102319484927 257510191216923117 n
অমিতের বঙ্গ সফরের প্রাক মুহুর্তে সূচি বদল, আজই দক্ষিণেশ্বরে যাচ্ছেন শাহ 

এদিন বেনিমাধব স্কুলের মাঠে হবে অমিত শাহের সভা। মঞ্চের একদম সামনে থাকবে কম্যান্ডো বাহিনী। তারপর সিআইএসএফ। একদম শেষে থাকবে রাজ্য পুলিশ। সভা শেষ হলে তিনটে পাঁচ নাগাদ শাহ যাবেন সিউড়ি হাইরোড সংলগ্ন নব নির্মিত বিজেপির বীরভূম জেলা পার্টি অফিস চত্বরে। নতুন পার্টি অফিসের উদ্বোধন করবেন অমিত শাহ। সেখান থেকে বিকেল চারটে পাঁচ নাগাদ ফিরবেন পুলিশ লাইন মাঠের হেলিপ্যাডে। রওনা হবেন কলকাতা বিমানবন্দরে। কলকাতায় একাধিক কর্মসূচি রয়েছে তাঁর।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন