বছরের শেষদিন রাজ্যজুড়ে পোষ্টার। ঘনাচ্ছে রহস্য। পোষ্টারে শুধু লেখা ” বাংলায় বিকল্প রাজনীতি”। কে বা কারা এই পোষ্টার দিল তার জল্পনার মধ্যেই কংগ্রেস নেতা কৌস্তভ বাগচীর ফেসবুক পোস্টে দেখা যায় একই শব্দবন্ধ। তারপরই কাচল ধোঁয়াশা। রবিবার কলকাতার শ্যামবাজার, শিয়ালদা, মৌলালী , CIT রোড, হাজরা, ধর্মতলায় দেখা যায় এমন পোষ্টার।

আরও পড়ুন: ডায়মন্ড শুধু অভিষেকের, বাকী ‘৪১’ নিয়ে চিন্তা নেই তার।
সব পোষ্টারেই সবুজ হরফে লেখা ” বাংলায়”, নীল হরফে লেখা ” বিকল্প রাজনীতি”। এছাড়া পোষ্টারে আর কোনো কিছু লেখা নেই । ফলে কিছু বোঝা যাচ্ছিল না। তবে বেলা বাড়তেই সেই রহস্য কাটল। তবে কৌস্তভের এই বিকল্প রাজনীতির উদ্যোগকে যদিও গুরুত্ব দিতে নারাজ বিজেপি।

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, ” বাংলায় বিজেপিই একমাত্র বিকল্প রাজনীতি আনতে পারে। কৌস্তভ উচ্চ শিক্ষিত, বিচক্ষন ছেলে। রাজ্যে ডবল ইঞ্জিন সরকার তৈরি হলে ও বুঝবে বিজেপিই ভবিষ্যৎ।

বছরশেষে শহর জুড়ে ‘বিকল্প রাজনীতি’র পোষ্টার, বাড়ছে জল্পনা।
এব্যাপারে কৌস্তভবাবু বলেন, ” রাজ্যে বিরোধী পরিসরে একটি শুন্যতা তৈরি হয়েছে। কখনও কংগ্রেস তৃণমূলের সঙ্গে জোট করছে। কখনও সিপিএমের সাথে। সিপিএম কখনও বাংলায় তৃণমূলের বিরোধিতা করছে। আবার কখনও ইন্ডিয়া জোটে তারা একই মঞ্চে গিয়ে বসছে।”



