যেখানে হিন্দুরা সংখ্যালঘু সেখানে তাদের ভোট দিতে বাধা দেওয়া হয়েছে। এদিন শুভেন্দু অধিকারী স্পষ্ট করে বলেন, "আমরা রাষ্ট্রপতি শাসন চাই না। মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন বসে থাকুন। ওর কাছে কোনও টাকা নেই। তবে আমরা চাই মণিপুরের মত ডিস্টার্বড এরিয়াস অ্যাক্ট রাজ্যে লাগু করে গুন্ডাদের সোজা করুক কেন্দ্রীয় সরকার আর প্যারামিলিটারি। আমরা এর দাবি জানাব।"
বুধবার সাংবিধানিক বৈঠকে নাম না করেই বিরোধী দলনেতাকে বিঁধলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, এদিন বৈঠক থেকে মুখ্যমন্ত্রী জানান, হলদিয়া ডেভলপমেন্ট অথরিটি এবং দিঘা ডেভলপমেন্ট অথরিটির আওতায় জমি বিক্রি ইস্যুতে এক প্রকার হুঁশিয়ারিও দিয়েছেন মুখ্যমন্ত্রী। নাম না নিলেও মুখ্যমন্ত্রীর কথাতেই স্পষ্ট যে তিনি বিরোধী দলনেতা তথা অধিকারী পরিবারের বিরুদ্ধে তদন্ত শুরুর করার হুঁশিয়ারি দিয়েছেন।
কিন্তু এই তাঁবু তৈরিতে কত টাকা খরচ করেছে রাজ্য সরকার? সম্প্রতি এপ্রসঙ্গেই তৃণমূল সরকারকে এক হাতে নিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁবুর প্রসঙ্গে রীতিমত অভিষেকের জনসংযোগ যাত্রা নিয়ে তোপ দাগলেন শুভেন্দু!