Suvendu Adhikari: তাঁবু বানাতেই ৯২ লক্ষ টাকা খরচ? বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: আসন্ন পঞ্চায়েত নির্বাচন! আর এই নির্বাচনকে পাখির চোখে দেখছে তৃণমূল! এহেন পরিস্থিতিতে গতকাল, অর্থাৎ মঙ্গলবার থেকেই শুরু হয়েছে তৃণমূলের ‘নবজোয়ার’! মাধাইখাল কালী মন্দিরে পুজো দিয়েই যাত্রা শুরু করেছেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী ২ মাস চলবে এই যাত্রা! জানা গিয়েছে, এই টানা ২ মাসের জনসংযোগ যাত্রায় তাঁবুতে থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যার জন্য তৈরি হয়েছে দুধসাদা রঙের পিরামিড আকৃতির তাঁবু। যার একেকটির উচ্চতা ১০ ফুট। ৩০ ফুট জায়গা জুড়ে তৈরি তাঁবুর মেঝেতে কার্পেট পাতা রয়েছে। থাকছে ক্যাম্প খাট, চেয়ার ও স্ট্যান্ড ফ্যান।

আরও পড়ুন:  SSC Scam: সাতসকালে ইডির তলবে সিজিও কমপ্লেক্সে হাজির অয়ন শীলের ছেলের বান্ধবী

WhatsApp Image 2023 04 26 at 1.19.06 PM 2

কিন্তু এই তাঁবু তৈরিতে কত টাকা খরচ করেছে রাজ্য সরকার? সম্প্রতি এপ্রসঙ্গেই তৃণমূল সরকারকে এক হাতে নিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁবুর প্রসঙ্গে রীতিমত অভিষেকের জনসংযোগ যাত্রা নিয়ে তোপ দাগলেন শুভেন্দু! বললেন, “রাতারাতি তাঁবু বানাতে লক্ষ লক্ষ টাকা খরচ করল রাজ্য সরকার? বিলাসবহুল সেই তাঁবু পাঁচতারা হোটেলকেও হার মানাবে। ওই বাসে যা যা ব্যবস্থা আছে তা অনেক পাঁচতারা হোটেলেও থাকে না।”

WhatsApp Image 2023 04 26 at 1.19.06 PM 1

এদিকে অভিষেকের জনসংযোগ যাত্রা নিয়ে আক্রমণ করলেন শুভেন্দু আধিকারি! এবিষয়ে শুভেন্দু বলেন, “ভাইপো যত ঘুরবে, ততই বিজেপির লাভ! ভোট বাড়বে বিজেপির। অতীতেও হয়েছে আগামী দিনেও হবে! তাই এ ব্যাপারে আপনারা বিচলিত হওয়ার কোনও কারণ নেই। নিশ্চিন্তে থাকুন।”

তাঁবু বানাতেই ৯২ লক্ষ টাকা খরচ, তোপ দাগলেন শুভেন্দু অধিকারী

WhatsApp Image 2023 04 26 at 1.19.06 PM
তাঁবু বানাতেই ৯২ লক্ষ টাকা খরচ, তোপ দাগলেন শুভেন্দু অধিকারী

এদিকে, অভিষেকের পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র নিশানা করেন শুভেন্দু! কালিয়াগঞ্জে থানায় আগুন, পুলিশ কর্মীদের ওপর হামলার ঘটনায় প্রশ্ন করেন, “কালিয়াগঞ্জ যাবেন নাকি? আপনি তো পুলিশমন্ত্রী, যান না একবার ঘুরে আসুন!”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন