Suvendu Adhikari: বিরোধী দলনেতার বিরুদ্ধে তদন্তের হুঁশিয়ারি মমতার! পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন শুভেন্দু

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: বুধবার সাংবিধানিক বৈঠকে নাম না করেই বিরোধী দলনেতাকে বিঁধলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, এদিন বৈঠক থেকে মুখ্যমন্ত্রী জানান, হলদিয়া ডেভলপমেন্ট অথরিটি এবং দিঘা ডেভলপমেন্ট অথরিটির আওতায় জমি বিক্রি ইস্যুতে এক প্রকার হুঁশিয়ারিও দিয়েছেন মুখ্যমন্ত্রী। নাম না নিলেও মুখ্যমন্ত্রীর কথাতেই স্পষ্ট যে তিনি বিরোধী দলনেতা তথা অধিকারী পরিবারের বিরুদ্ধে তদন্ত শুরুর করার হুঁশিয়ারি দিয়েছেন।

আরও পড়ুন: Mamata Banerjee: শুভেন্দুর নাম না-করে চরম হুঁশিয়ারি, BJP-কে তুলোধোনা করে বালুর পাশেই মমতা

প্রসঙ্গত, ঘাসফুল শিবিরে অর্থাৎ তৃণমূলে থাকাকালীন শুভেন্দু অধিকারি ছিলেন হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান। পাশাপাশি তাঁর বাবা তথা কাঁথির সাংসদ শিশির অধিকারী ছিলেন দিঘা-শঙ্করপুর উন্নয়ন পরিষদের চেয়ারম্যান।

বিরোধী দলনেতার বিরুদ্ধে তদন্তের হুঁশিয়ারি মমতার, পাল্টা চ্যালেঞ্জ শুভেন্দুর
বিরোধী দলনেতার বিরুদ্ধে তদন্তের হুঁশিয়ারি মমতার, পাল্টা চ্যালেঞ্জ শুভেন্দুর

বুধবার নবান্নে সাংবাদিক বৈঠকে প্রথমে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সুর চড়ান মুখ্যমন্ত্রী। শুধু তাই নয়, এরপরে বড়সড় আন্দোলনেরও হুঁশিয়ারি দেন তিনি। কিন্তু তারপরেই বিরোধী দলনেতার নাম না করেই মুখ্যমন্ত্রী বলেন, “আমরা এবার কাগজপত্র বের করছি। যাঁরা হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটির দায়িত্বে ছিলেন, তাঁরা কী কাণ্ড ঘটিয়েছেন, কী করে রেখেছেন, এবার সেই সব কিছুর তদন্ত হবে। তাঁরা মন্ত্রী থাকাকালীন আমরা জানতে চাইনি, কোন ল্যান্ড কত টাকায় বিক্রি হয়েছে। কিন্তু এবার সব বের করা হবে।”

বিরোধী দলনেতার বিরুদ্ধে তদন্তের হুঁশিয়ারি মমতার, পাল্টা চ্যালেঞ্জ শুভেন্দুর

বিরোধী দলনেতার বিরুদ্ধে তদন্তের হুঁশিয়ারি মমতার, পাল্টা চ্যালেঞ্জ শুভেন্দুর

মুখ্যমন্ত্রী এহেন হুঁশিয়ারির পরেই পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু আধিকারি। তদন্তের ব্যাপারে রীতিমত রাজ্য সরকারের বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে দেন শুভেন্দু। এপ্রসঙ্গে তিনি বললেন, “হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটির জমি বিক্রির ব্যাপারে চূড়ান্ত অনুমোদন দিত রাজ্য মন্ত্রিসভা। চেয়ারম্যানে একার সিদ্ধান্ত গ্রহণের ব্যাপার ছিল না।”

 

বিরোধী দলনেতার বিরুদ্ধে তদন্তের হুঁশিয়ারি মমতার, পাল্টা চ্যালেঞ্জ শুভেন্দুর

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর