Mamata Banerjee: শুভেন্দুর নাম না-করে চরম হুঁশিয়ারি, BJP-কে তুলোধোনা করে বালুর পাশেই মমতা

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ রেশন দুর্নীতির অভিযোগ ঘিরে তোলপাড় বাংলা। ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তার গ্রেফতারির পর এই প্রথম মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার বিকেলে নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করার সময় মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের পাশে দাঁড়ান মমতা। পাশাপশি নাম না করে হুঁশিয়ারি দেন শুভেন্দু অধিকারীকে। মমতা বলেন, “সবাইকে গ্রেফতার করে নিলে কি পশ্চিমবঙ্গ সরকারকে ভেস্তে দেবে ভাবছে?”

আরও পড়ুনঃ SSKM হাসপাতালে ভুল চিকিৎসার শিকার মুখ্যমন্ত্রী, চাঞ্চল্যকর অভিযোগ মমতার

এরপরে মন্ত্রীদের পরিবার নিয়ে চিন্তিত মুখ্যমন্ত্রী বলেন, “কিছু প্রমাণই হল না, আপনারা চোর বানিয়ে দিলেন! একবারও ভাবছেন, তাঁর পরিবার-পরিজনের কী অবস্থা?” নাম না করে শুভেন্দুর উদ্দেশ্যে বলেন, যাঁরা এসব অভিযোগ তুলছেন, তাঁদের নিজেদের কত বেনামি সম্পত্তি আছে সে কি আমরা জানি না!” এরপরেই তিনি নাম না করে বিবিধ হুঁশিয়ারি দেন রাজ্যের বিরোধী দলনেতাকে।

শুভেন্দুর নাম না-করে চরম হুঁশিয়ারি, BJP-কে তুলোধোনা করে বালুর পাশেই মমতা
শুভেন্দুর নাম না-করে চরম হুঁশিয়ারি, BJP-কে তুলোধোনা করে বালুর পাশেই মমতা

নাম না করে এদিন মমতা বলেন, “কাদের ৬০-৭০-৮০টা ট্রলার আছে, কত গাড়ি আছে, ক’টা পেট্রোল পাম্প আছে, আমরা সে সব কাগজপত্র বার করছি। এত দিন করিনি। এ বার করছি।” একদা তার সরকারের মন্ত্রী ছিলেন শুভেন্দু, সেই প্রসঙ্গ তুলে মুখ্যমন্ত্রী বলেন, “মন্ত্রী থাকার সময়ে হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান হিসাবে কত জমি কত টাকায় বিক্রি করেছেন কেউ জানে?”

শুভেন্দুর নাম না-করে চরম হুঁশিয়ারি, BJP-কে তুলোধোনা করে বালুর পাশেই মমতা

শুভেন্দুর নাম না-করে চরম হুঁশিয়ারি, BJP-কে তুলোধোনা করে বালুর পাশেই মমতা

মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেন, কাদের কী সম্পত্তি রয়েছে সবই তাঁর জানা। বললেন, “নামগুলি জানা আছে। কিন্তু রাজনৈতিক প্রতিহিংসা নিয়ে আমরা কিছু করি না। অনুসন্ধান, তদন্ত তো আমরাও করতে পারি। কিন্তু আমরা বলেছিলাম, বদলা নয় বদল চাই। তবে যদি কেউ একতরফাভাবে কিছু করে যায়, তাহলে লেবু কচলাতে কচলাতে তেতো হয়ে যায়।”

এর পরে কড়া হুঁশিয়ারির সুরে মমতা বলেন, “কেঁচো খুঁড়তে গেলে সাপ বার হবে।” মমতার হুঁশিয়ারির জবাব দিতে গিয়ে শুভেন্দু সংবাদমাধ্যমকে বলেন, “উনি বাপের বেটি হলে করে দেখান।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর