ডায়মন্ড শুধু অভিষেকের, বাকী ‘৪১’ নিয়ে চিন্তা নেই তার।

শনিবার সন্ধেবেলা মুখ্যমন্ত্রীকে দেখতে তার বাড়ি যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার স্বাস্থ্য সম্পর্কে খোঁজখবর নেন। এরই মধ্যে অভিষেকের এই অভিমানের বিষয়টি সামনে আসায় বেশ জল্পনা ছড়িয়েছে রাজনৈতিক মহলে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

তিনি তৃণমূল কংগ্রেসের সেনাপতি। বাংলার পাশাপাশি জাতীয় স্তরেও দলের প্রসার ঘটানোর দিকে তার নজর থাকে সর্বক্ষণ। এই আবহে ২০২৪ সালের লোকসভা নির্বাচনে তিনি গোটা বাংলা সহ পড়শি রাজ্য সব চষে ফেলবেন এমনটাই আশা করা হচ্ছিল। তবে রিপোর্ট অনুযায়ী, এমনটা হবে না। ২০২৪ এর লোকসভা ভোটে তিনি নিজের সবটুকু ডায়মন্ড হারবাকেই দেবেন বলে ঘোষণা করেছেন অভিষেক।

ডায়মন্ড শুধু অভিষেকের, বাকী '৪১' নিয়ে চিন্তা নেই তার।

আরও পড়ুনঃ আচমকাই মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে অভিষেক, অল্প সময়ের বৈঠক দুজনের

ইতিমধ্যেই ভাঙরের বিধায়ক নৌশাদ সিদ্দিকি ঘোষণা করেছেন, আসন্ন লোকসভা ভোটে তিনি ডায়মন্ড হারবার থেকে লড়াই করবেন।বামেরা তাকে সমর্থন করবেন। কংগ্রেস যার সাথেই জোট করুক না কেন , তারা ডায়মন্ড হারবারে প্রার্থী দেবে না বলেই মনে করা হচ্ছে। এই আবহে ত্রিমুখী লড়াই করা হতে পারে ডায়মন্ড হারবারে। তবে, তৃণমূল নেতৃত্ব ও বাংলার প্রশাসনের ওপর ক্ষুব্ধ অভিষেক।

ডায়মন্ড শুধু অভিষেকের, বাকী '৪১' নিয়ে চিন্তা নেই তার।

এই আবহে কিছুটা অভিমান করেই এই সিদ্ধান্ত নিয়েছে অভিষেক। শনিবার অভিষেকের কালীঘাটের অফিসে বৈঠকে উপস্থিত ছিলেন কুনাল ঘোষ, পার্থ ভৌমিক, নারায়ণ গোস্বামী, ব্রাত্য বসু ও তাপস রায়। সেই বৈঠকে অভিষেক জানান, তিনি লোকসভায় শুধু ডায়মন্ড হারবারে থাকবেন। তবে দল নির্দেশ দিলে অন্যত্র গিয়ে জনসভায় অংশ নেবেন।

ডায়মন্ড শুধু অভিষেকের, বাকী '৪১' নিয়ে চিন্তা নেই তার।
ডায়মন্ড শুধু অভিষেকের, বাকী ‘৪১’ নিয়ে চিন্তা নেই তার।

ডায়মন্ড শুধু অভিষেকের, বাকী ‘৪১’ নিয়ে চিন্তা নেই তার।

তবে বৈঠকের পড়ে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ দাবী করেন, এটি একদমই সৌজন্য বৈঠক। শনিবার সন্ধেবেলা মুখ্যমন্ত্রীকে দেখতে তার বাড়ি যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার স্বাস্থ্য সম্পর্কে খোঁজখবর নেন। তাদের বেশ কিছুক্ষণ কথাও হয়। এরই মধ্যে অভিষেকের এই অভিমানের বিষয়টি সামনে আসায় বেশ জল্পনা ছড়িয়েছে রাজনৈতিক মহলে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন