বিনোদন জগতের কলাকুশলী রা রাজনীতিতে এসেছেন এরকম ঘটনার নতুন কিছু নয়। বিনোদন জগত থেকে রাজনীতিতে প্রবেশ করে সফল হয়েছেন সেলিব্রেটি। শুধু সফল হয়েছে বললে ভুল বলা হবে কেউ কেউ দীর্ঘদিন তৃপ্ত করেছেন। সামনেই লোকসভা নির্বাচন (Lok Sabha Elections) আর সে কথা মাথায় রেখেই বলিউডের (Bollywood) জোড় গুঞ্জন সবকিছু ঠিকঠাক থাকলে আগামী লোকসভা নির্বাচনে দিল্লির চাঁদনী চক কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হবেন অক্ষয় কুমার (Akshay Kumar)।
আরও পড়ুন: প্রাথমিক নিয়োগে স্বস্তিতে পর্ষদ, খারিজ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশ



সূত্রের খবর অনুযায়ী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narandra Modi) ইচ্ছেতেই প্রার্থী করা হচ্ছে অক্ষয় কে। উল্লেখ্য প্রধানমন্ত্রীর সাথে তাঁর সম্পর্ক মধুর এটা কারো অজানা নয়। কিছুদিন আগেই অক্ষয় কুমার কানাডার নাগরিকত্ব (Canadian citizenship) প্রত্যাহার করে ভারতীয় নাগরিক অর্থ গ্রহণ করেছেন। আর তারপরেই এবার তিনি লোকসভা ভোটের বলে খবর।

দিল্লির চাঁদনী চক (Chandni Chowk) থেকে অক্ষয় কে প্রার্থী করার প্রধান কারণ ওই এলাকাতেই কেটেছে অক্ষয় কুমারের ছোটবেলা থেকে থেকে বেড়ে ওঠা পর্যন্ত। লোকসভা ভোটকে কেন্দ্র করে বিরোধী জোট ইন্ডিয়ার সদস্য কংগ্রেস এবং আপের মধ্যে দিল্লির সাতটি আসন নিয়ে রচনা শুরু হয়েছে। আর এর পরেই চড়ে বসেছে বিজেপি।


দিল্লির চাঁদনীচক কেন্দ্রটি বিজেপির দখলে। কিন্তু এবার চাঁদনী চকে কেন্দ্রীয় মন্ত্রী হর্ষবর্ধন (Harsh Vardhan) কে টিকিট নাও দিতে পারে বিজেপি। আর সেখানেই অক্ষয় কুমারকে প্রার্থী করে চমক দিতে চাইছে গেরুয়া শিবির। কিছুদিন আগে অভিনেত্রী মাধুরী দীক্ষিতকে (Madhuri Dixit) প্রার্থী করা হবে বলে জল্পনা তৈরি হয়েছিল বিজেপির (BJP) অন্দরে।
লোকসভা নির্বাচনে চমক বিজেপি-র, দিল্লির চাঁদনী চক থেকে প্রার্থী হচ্ছেন অক্ষয় কুমার!

আর এবার স্বয়ং প্রধানমন্ত্রীর ইচ্ছেতেই প্রার্থী হতে পারেন অক্ষয়। তবে এই ব্যাপারে সরকারিভাবে মুখ খুলেননি অক্ষয় কুমার বা দিল্লি বিজেপি।







