প্রাথমিক নিয়োগ সংক্রান্ত মামলায় প্যানেল প্রকাশের নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Gangopadhyay)। এবার সেই নির্দেশকে খারিজ করল সৌমেন সেন এবং বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চ। ফলে প্রাথমিক নিয়োগ সংক্রান্ত মামলায় কিছুটা স্বস্তিতে পর্ষদ।
আরও পড়ুন: নীরবে প্রস্থান উস্তাদজির, ‘আওগে জব তুম’ বলে ডাক পাঠিয়েছিলেন ঈশ্বর!


প্রসঙ্গত, ২০১৪ সালের টেট পরীক্ষার ভিত্তিতে ২০১৬ সালে প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়া হয়। বিগত ৩ জানুয়ারি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Gangopadhyay) প্রাথমিক শিক্ষা পর্ষদকে প্যানেল প্রকাশ ও আদালতে জমা দেবার জন্য সময়সীমা বেঁধে দিয়েছিল পর্ষদকে। ১৫ জানুয়ারির মধ্যে জমা দেবার নির্দেশ দেন তিনি। সেবার প্যানেলে নাম ছিল মোট ৪২ হাজার ৯৪৯ জন। হার্ড কপির পাশাপাশি সফট কপিও জমা দেওয়ার কথা বলেছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।

বিচারপতি গঙ্গোপাধ্যায়ের (Justice Abhijit Gangopadhyay) নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় পর্ষদ। এদিন ডিভিশন বেঞ্চের বিচারপতি সৌমেন সেন পর্ষদের কাছে জানতে চান, আদালত প্যানেল দেখতে চাইলে আপত্তি কিসের। পর্ষদ জানায় তাঁদের কোনও আপত্তি নেই। তবে, আপাতভাবে সিঙ্গেল বেঞ্চের নির্দেশকে খারিজ করল ডিভিশন বেঞ্চ।



প্রাথমিক নিয়োগে স্বস্তিতে পর্ষদ, খারিজ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশ
উল্লেখ্য, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Justice Abhijit Gangopadhyay) নির্দেশ খারিজ হলেও প্রাথমিকের অন্যান্য মামলার ফেরানো হচ্ছে তাঁর এজলাসেই। সেই সমস্ত মামলার সিদ্ধান্ত নেবেন গঙ্গোপাধ্যায়ই। এবার তিনি কী সিদ্ধান্ত নেন সেদিকেই নজর রয়েছে ওয়াকিবহল মহলের।








