নজরবন্দি ব্যুরোঃ এপ্রিলেই কালঘাম ছুটছে বঙ্গবাসীর। ব্যাপক গরমে হিট স্ট্রোক হওয়ার আশঙ্কায় ভুগছেন সাধারণ মানুষ। তাপমাত্রা ছাড়িয়েছে ৪০ ডিগ্রির বেশি। গরম থেকে পরিত্রাণ পেতে এয়ার কন্ডিশনারের(AC) দিকে ছুটছে মানুষ। যেন তেন প্রকারেন একটা এয়ার কন্ডিশনার কিনতেই হবে। দিনভোর রোদে পুড়ে রাতের ঘুমটা অন্তত স্বস্তির চাই। যদিও ঝোপ বুঝে কোপ মারা ব্যাবসাদারদের চিরকালীন স্বভাব। তাই ঠান্ডা এসি কিনতেও হাত পুড়বে সাধারণের।
আরও পড়ুনঃ তীব্র তাপদাহ বাড়াচ্ছে অন্ধত্বের ঝুঁকি, কিভাবে এই গরমে চোখের খেয়াল রাখবেন জানুন


গত বছরের তুলনায় এসির দাম বাড়ছে ১০ থেকে ১২ শতাংশ। অর্থাৎ যে এসি ৩৫ হাজার টাকায় পাওয়া যেত সেই এসিই এখন কিনতে হচ্ছে ৪০ থেকে ৪২ হাজার টাকায়। অর্থাৎ দাম বাড়ছে ৫ থেকে ৭ হাজার টাকা। কিন্তু কেন আচমকা এই দাম বৃদ্ধি? বিশেষজ্ঞরা বলছেন। চলতি বছরে গরম তাঁর যাবতীয় মাত্রা ছাড়াবে। তাই স্বাভাবিকভাবেই মানুষ এসির দিকে দৌড়াবেন। চাইবেন কমপক্ষে একটা এসি বাড়িতে নিয়ে আসার। তাই দাম বাড়িয়ে লাভবান হওার চেষ্টা করবে এসি নির্মাতা সংস্থা গুলি।

যদিও শুধু ব্যাবসায় মুনাফা বাড়ানোর জন্যেই এই দাম বৃদ্ধি নয়। দাম বৃদ্ধির পেছনে রয়েছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। দুই দেশের যুদ্ধের কারনে এয়ারকন্ডিশনার যন্ত্রাংশের সরবরাহ বাধা পাচ্ছে ফলে দাম বাড়ছে সেই সমস্ত প্রয়োজনীয় যন্ত্রাংশের। আর দাম বাড়ার ফলে বাড়াতে হচ্ছে এসির দাম। সব মিলিয়ে সাধারণের নাগাল ছাড়িয়ে যাচ্ছে গরমে স্বস্তি এনে দেওয়া এসির দাম।



এসি প্রস্তুতকারী কোম্পানিগুলির দাবি, ইলেকট্রনিক যন্ত্রাংশ ছাড়াও তামা, অ্যালুমিনিয়াম লাগে এসিতে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও চিনের কয়েকটি শহরে লকডাউনের কারণে সরবরাহ ব্যাহত হয়েছে। সেই কারণে জিনিসপত্রের দাম বেড়েছে। যার ফলে দাম বাড়াতে বাধ্য হয়েছে সংস্থা গুলি। দাম বাড়ানো হয়েছে প্রায় ১২ শতাংশ। অর্থাৎ এসি পিছু প্রায় ৬ হাজার টাকা দাম বাড়িয়েছে সংস্থাগুলি।
ঠান্ডা মেশিন কিনতে ছ্যাকা লাগবে আম জনতার, AC-র দাম বাড়ছে ১২ শতাংশ।

কিন্তু দাম বাড়লেও কি এসি বিক্রি কমেছে? একেবারেই না বরং চলতি বছরে এসি বিক্রি হচ্ছে রেকর্ড পরিমানে। এ বছর প্রচণ্ড গরমের কারণে মার্চ মাসে প্রায় ১৫ লাখ এসি বিক্রি হয়েছে। এর আগে এক মাসে ৯ লাখ ৮০ হাজার এসি বিক্রির রেকর্ড ছিল। পরিসংখ্যান বলছে, ২০২১ সালে মাত্র ৭৫ লাখ এসি বিক্রি হয়েছিল দেশজুড়ে। বিপুল চাহিদার কারণে এ বছর প্রায় ৯ মিলিয়ন অর্থাৎ ৯০ লাখ এসি বিক্রি হবে বলে ধারণা প্রস্তুতকারক কোম্পানিগুলির।







